সংগৃহিত ছবি
খেলা

আবারও দেশি কোচ নিচ্ছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: অল্প সময়ে কতবার ক্রিকেট বোর্ডের কর্মকর্তা, কোচ ও অধিনায়ক বদলানো যায়– সেই হিসেব করলে হয়তো রেকর্ড গড়বে পাকিস্তান, নাটকীয়তায় ভরা দেশটি আরও একবার কোচ বদলের পথে হাঁটতে চলেছে।

আরও পড়ুন: প্রতি উপজেলায় স্টেডিয়াম হবে

অস্ট্রেলিয়া সফর শেষেই গিলেস্পি সাদা বলের ফরম্যাটে থাকবেন না বলে গুঞ্জন রয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যমে। তিনি তার একমাত্র টেস্ট দল নিয়েই থাকবেন। ফলে বিশ্বকাপজয়ী কার্স্টেনের জায়গায় দেশি কাউকেই নিয়োগ দিতে যাচ্ছে বাবর-রিজওয়ানদের বোর্ড। সেই আলোচনায় আছেন বর্তমানে পিসিবির জাতীয় দল নির্বাচক কমিটিতে থাকা সাবেক ক্রিকেটার আকিব জাভেদ।

জিও নিউজ বলেছেন, অস্ট্রেলিয়ায় ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতেছে পাকিস্তান। যা ২২ বছর পর অজিদের মাটিতে তাদের সিরিজ জয়। এরপর এখন চলছে টি-টোয়েন্টি সিরিজ। ইতোমধ্যে অনুষ্ঠিত দুই ম্যাচে হেরে মোহাম্মদ রিজওয়ানের দল সিরিজ হেরেছে। বাকি আর একটি ম্যাচ। এরপর পাকিস্তান জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলবে। ওই সিরিজের আগেই সীমিত ওভারের ক্রিকেটে নতুন কোচ নিয়োগ দেবে দেশটি।

আগামী ২৪ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। সিরিজ দুটি হবে জিম্বাবুয়েতে। এরপর পাকিস্তান তিনটি টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট খেলতে যাবে দক্ষিণ আফ্রিকায়। ১০ ডিসেম্বর–৭ জানুয়ারি পর্যন্ত চলবে সেই সফর।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জরুরি রক্ষণাবেক্ষণ, রেডহট নিরসন ও গাছের ডালপালা কর্তনের কাজের কারণে নাটোরের ব...

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০২

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে...

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৬৫) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।...

ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল ও ডিজেল ছাড়ার সিদ্ধান্ত নিল জি-৭

সরবরাহ সংকটের কারণে জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়ে...

চায়ের দোকানে ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

সাতক্ষীরা শহরের একটি চায়ের দোকানে কথা-কাটাকাটি থামাতে গিয়ে ছুরিকাঘাতে জাকারিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা