সংগৃহীত ছবি
খেলা

চিলিকে হারিয়ে জয়ী ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ বাছাইয়ে টিকে থাকতে চিলির বিপক্ষে ম্যাচটি ব্রাজিলের জন্য ছিল মহাগুরুত্বপূর্ণ। এমন ম্যাচে শুরুতেই গোল খেয়ে ব্যাকফুটে চলে যায় সেলেসাওরা। তবে হাল ছাড়েনি। তবে ম্যাচের অন্তিম মুহুর্তে গোল করে দলকে পূর্ণ ৩ পয়েন্ট এনে দিয়েছেন লুইস এইহিক।

আরও পড়ুন: টেনিস কিংবদন্তির অবসর ঘোষণা

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ২-১ গোলে জিতেছে ব্রাজিল। এদুয়ার্দো ভার্গাসের গোলে পিছিয়ে পড়ার পর প্রথমার্ধের যোগ করা সময়ে ব্রাজিলকে সমতায় ফেরান তরুণ ফরোয়ার্ড জেসুস। পরে ম‍্যাচের শেষ সময়ে ব‍্যবধান গড়ে দেন ৬৮তম মিনিটে বদলি নামা এইহিক।

ম্যাচের ২য় মিনিটেই গোল হজম করে বসে ব্রাজিল। ফেলিপে লয়লার ক্রসে দূরের পোস্টে জোরাল হেডে জাল খুঁজে নেন অরক্ষিত ভার্গাস। লাফিয়েও বলের নাগাল পাননি ব্রাজিল গোলরক্ষক এডারসন।

ড্রয়ের দিকে এগোনে ম্যাচে প্রাণ ফেরান এইহিক। ৮৯তম মিনিটে চমৎকার গোলে ব্রাজিলকে এগিয়ে নেন তিনি। ব্রুনো গুইমারাইসের কাছ থেকে বল পেয়ে ডি বক্স থেকে দূরের পোস্ট ঘেঁষে বাম পায়ের বাঁকানো শটে জাল খুঁজে নেন তিনি। তেমন কিছু করার ছিল না গোলরক্ষকের।

কষ্টার্জিত এই জয়ে ৪র্থ স্থানে উঠে এলো ব্রাজিল। ৯ ম‍্যাচে তাদের পয়েন্ট ১৩। ৯ ম‍্যাচে ১৯ পয়েন্ট নিয়ে চূড়ায় আছে আর্জেন্টিনা। ১৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে কলম্বিয়া। ৬ পয়েন্ট নিয়ে চিলির অবস্থান ৯ম।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা