সংগৃহীত ছবি
খেলা

টেনিস কিংবদন্তির অবসর ঘোষণা

স্পোর্টস ডেস্ক: ক্যারিয়ারের পড়ন্ত বেলায় চোটজর্জর সময় পার করছিলেন স্পেনের টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল। চলতি মৌসুম শেষেই নিজের ব্যাট ও বুটজোড়া তুলে রাখবেন ২২টি গ্র্যান্ড স্ল্যামজয়ী এই তারকা।

আরও পড়ুন: কোচ হওয়ার যোগ্য কেউ নেই

বৃহস্পতিবার (১০ অক্টোবর) এক ভিডিও বার্তায় নাদাল বলেন, ‘পেশাদার টেনিস থেকে অবসরের ঘোষণা দিতে আমি হাজির হয়েছি। বাস্তবতা হচ্ছে গত কয়েক বছর খুবই কঠিন সময় পার করেছি, বিশেষত শেষ ২ বছর। এ ধরনের সীমাবদ্ধতা নিয়ে আমি খেলা চালিয়ে যেতে পারব বলে মনে করি না।’

টেনিসের পুরুষ এককে সর্বকালের দ্বিতীয় সেরার খেতাব নিয়েই অবসরে যাচ্ছেন নাদাল। তার সামনে আছেন কেবল দীর্ঘ সময়ের চিরপ্রতিদ্বন্দ্বী নোভাক জোকোভিচ। ফরাসি ওপেনে রেকর্ড সর্বোচ্চ ১৪টি শিরোপা জয়ের পথে নাদাল রোলা গাঁরোয় ১১৬ ম্যাচের মধ্যে ১১২টিতেই জিতেছেন।

নাদাল প্রথমবার এটিপি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিলেন ২০০৮ সালের আগস্টে। এরপর দীর্ঘদিন তিনি বিশ্ব টেনিসের এক নম্বরে ছিলেন। ক্যারিয়ারে সবমিলিয়ে জিতেছেন ৯২টি শিরোপা। উম্মুক্ত যুগে যা পঞ্চম সর্বোচ্চ। ফরাসি ওপেনে রেকর্ডধারী নাদালকে বলা হয় ক্লে কোর্টের রাজা। যদিও চোটের কারণে আর সাম্প্রতিক সময়ে সেভাবে আর ফিরতে পারেননি। সবশেষ ২০২২ সালে অস্ট্রেলিয়ান ওপেন এবং ফরাসি ওপেন জিতেছেন নাদাল।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা