সংগৃহীত
খেলা

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ স্থগিত

স্পোর্টস ডেস্ক : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশ ও আফগানিস্তান মধ্যকার সিরিজটি স্থগিত করা হয়েছে। সিরিজটি পরে কোনো এক সময় আয়োজন করবে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

শনিবার (৩০ মার্চ) ক্রিকেট বোর্ডের অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস ক্রিকবাজকে এই তথ্য নিশ্চিত করেছেন।

জালাল ইউনুস ক্রিকবাজকে বলেন, দুই বোর্ডই পরে কোন এক সময় এই সিরিজটি খেলার ব্যাপারে সম্মত হয়েছে। তাই নতুন করে এই সিরিজের সময় নির্ধারণ করা হবে।

আরও পড়ুন : আবারও নেতৃত্বে বাবর!

সাদা বলের ক্রিকেটের পাশাপাশি চলতি বছরে ১২টি টেস্ট খেলার কথা ছিল টাইগারদের। তবে আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি স্থগিত হওয়ায় এখন চলতি বছরে কেবল ৮টি টেস্ট খেলা হবে টাইগারদের।

কারণ, এর আগে আগামী মে তে হতে যাওয়া জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের সিরিজটিও স্থগিত হয়েছে, এর বদলে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

আরও পড়ুন : আইসিসির এলিট প্যানেলে সৈকত

প্রসঙ্গত, আফগানিস্তানের বিপক্ষে তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজের সময় নির্ধারণ করা হয়েছিল আগামী জুলাইয়ে। এই সফরে দুই টেস্ট সহ তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলার কথা ছিল দুই দলের।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা