সংগৃহীত
খেলা

আবারও নেতৃত্বে বাবর!

স্পোর্টস ডেস্ক : আসন্ন বিশ্বকাপের আগে ফের বাবর আজমকে অধিনায়ক করা হতে পারে এমন গুঞ্জন উঠেছিল কয়েক দিন আগেই। এবার সেই গুঞ্জনই বাস্তবে রূপ নিতে যাচ্ছে। আসন্ন নিউজিল্যান্ড সিরিজ থেকেই অধিনায়ক বাবরের দ্বিতীয় অধ্যায় শুরু হবে।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

জানা যায়, নতুন নির্বাচক কমিটির সুপারিশের ভিত্তিতেই বাবরকে আবারও অধিনায়কত্বের গুরু দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে জিও নিউজ ও ক্রিকেট পাকিস্তানসহ স্থানীয় গণমাধ্যমগুলো।

দেশটির গণমাধ্যম জানিয়েছে, পাঁচ ম্যাচের ব্যবধানে নতুন অধিনায়ককে নিয়ে পিসিবির মোহভঙ্গ হয়েছে। তাই আবারও নাকি বাবরেই ভরসা রাখতে চাইছে পিসিবি। এবার সেটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তই নিয়ে ফেলেছে চেয়ারম্যান মহসিন নকভির নেতৃত্বাধীন বোর্ড। কিউই সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ২৯ সদস্যের দল কাকুলে ট্রেনিং করছে। সেখানেই অধিনায়ক হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে বাবরের।

আরও পড়ুন : আইসিসির এলিট প্যানেলে সৈকত

এদিকে, শাহিন আফ্রিদিকে নেতৃত্ব না ছাড়তেই পরামর্শ দিয়েছিল তার ঘনিষ্ঠজনরা। যদিও অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তই নিয়েছেন তারকা এই পেসার। সম্প্রতি অধিনায়কত্ব ইস্যুতে কথা বলেছেন দেশটির কিংবদন্তি শহিদ আফ্রিদি।

শহিদ আফ্রিদি বলেন, কাউকে অধিনায়কত্ব দিলে তাকে সময়ও দেওয়া দরকার। আমাদের ক্রিকেটে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, বোর্ডে পরিবর্তন এলে দলের পরিচালনায়ও বদল আসে। যে আসে, সে-ই ভাবে আমি যা করছি, পাকিস্তান ক্রিকেটের জন্য ভালোই করছি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা