সংগৃহীত
জাতীয়

দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২

জেলা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। এ সময় আরও ১ জন আহত হয়েছেন।

আরও পড়ুন : লৌহজংয়ে মাটি চুরি, ধাওয়া খেয়ে পালাল শ্রমিক

শনিবার (১৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গোকুলনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঈশ্বরদী পৌরসভার পিয়ারাখালী এলাকার নাজমুল হোসেনের ছেলে মিজানুর রহমান মিজান (১৫) ও রাজশাহীর বাঘা উপজেলার ব্যাঙগাড়ি এলাকার সোবাহান হোসেনের ছেলে শরিফুল ইসলাম (৩৫)।

আরও পড়ুন : ট্রাফিক আইনে ৯০ লাখ টাকা জরিমানা

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ দুপুরে গোকুলনগরে দুই মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে আহত ৩ জনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শরিফুল ইসলাম (৩৫) মারা যান। মিজানুর রহমান মিজান (১৫) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। গুরুতর আহত সিয়াম হোসেন (১৫) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ঈশ্বরদী থানার ওসি (তদন্ত) এবিএ মনিরুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ৩ জনের মধ্যে শরিফুল ইসলাম ও মিজানুর রহমান মিজান মারা গেছেন। সিয়াম হোসেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার কয়েকজন বন্ধু তর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা