ছবি: সংগৃহীত
জাতীয়

পণ্যমূল্য নিয়ন্ত্রণে রাখার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: পণ্যমূল্য নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাজারে পণ্যের দাম নিয়ে যারা কারসাজি করে, তাদের নজরদারিতে রাখতে হবে। এ সময় আসন্ন রমজান মাসে সরবরাহ ও দ্রব্যমূল্য ঠিক রাখার নির্দেশ দিয়েছেন তিনি।

আরও পড়ুন: ভারত সব সময় পাশে ছিল

সোমবার (জানুয়ারি ১৫) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গঠিত নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে তিনি এ নির্দেশ দেন।

শেখ হাসিনা বলেন, এখন যেটা সবচেয়ে বেশি আলোচিত, সেটা হচ্ছে মূল্যস্ফীতি। পণ্যের মূল্য বেশি, অথচ খাদ্যপণ্যের অভাব নেই।

সামনে রমজান মাস। আমাদের খাদ্যপণ্য আনে সীমিত কয়েকটি গ্রুপ। তারা এখানে সব সময় একটা খেলা খেলতে চায়। সে ক্ষেত্রে এখন থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে।

আরও পড়ুন: টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা

রমজানে যে পণ্যগুলো আমাদের বেশি লাগে সেগুলোর মূল্য যাতে ঠিক থাকে, সেগুলো যাতে বাজারে পাওয়া যায় এবং সরবরাহ যাতে ঠিক থাকে, এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

পণ্যের দাম কৃষক ও ভোক্তা উভয়ের জন্য সামঞ্জস্যপূর্ণ করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে টানা চারবারের প্রধানমন্ত্রী বলেন, এটা একটা অদ্ভুত ব্যাপার, খাদ্যপণ্যের যখন দাম বাড়ে, তখন কৃষকরা খুশি হন। কিন্তু ভোক্তারা দুঃখ পান। তাদের ওপর চাপ এসে পড়ে।

এটা ভারসাম্যপূর্ণ করতে হবে এবং কীভাবে সামঞ্জস্যপূর্ণ করা যায়, এ বিষয়ে আমাদের খুব দ্রুত ব্যবস্থা নিতে হবে।

আরও পড়ুন: মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ৫৯

সরকারপ্রধান আরও বলেন, আমাদের প্রবৃদ্ধির চেয়ে মূল্যস্ফীতি কম থাকতে হবে। তাহলেই তার সুফলটা দেশের সাধারণ মানুষ পাবে।

পাঁচবারের প্রধানমন্ত্রী বলেন, মূল্যস্ফীতি আমরা কমিয়েছি। খাদ্যদ্রব্যের মূল্যস্ফীতি প্রায় ১২ শতাংশ উঠে গিয়েছিল, সেটা কমিয়ে ৯ শতাংশে নামিয়ে আনা হয়েছে। অন্য সব মিলিয়ে ৮ শতাংশে নেমে এসেছে। কিন্তু এটাকে আমাদের আরও কমাতে হবে।

নির্বাচনী ইশতেহারের কথা উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনী ইশতেহারে আমরা যে ওয়াদা দিয়েছি, সেগুলো বাস্তবায়ন করতে হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা