সংগৃহীত ছবি
জাতীয়

কারাগারে হাজতির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ঢাকা কেন্দ্রীয় কারাগারে মো. ফারুক হোসেন (৪৮) নামে এক হাজতি মারা গছেন।

আরও পড়ুন : শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

রোববার (১৪ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

ফারুক হোসেনকে হাসপাতালে নিয়ে আসা মো. আনিস শেখ জানান, রাত ১২টার দিকে হঠাৎ কেন্দ্রীয় কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে কারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি আর বেঁচে নেই। তার বাবার নাম মো. সুরুজ্জামান।

আরও পড়ুন : বৃষ্টির পর তাপমাত্রা বাড়ার আভাস

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। পরে কারা কর্তৃপক্ষ পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নাট্যজন আতাউর রহমান আর নেই

দশ দিন লাইফ সাপোর্টে থাকার পর সোমবার (১১ মে) দিবাগত রাতে মারা গেছেন নাট্যব্যক...

বিএনপি’র রবীন্দ্রনাথ 

এবার রবীন্দ্র-জয়ন্তীতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক...

মুখস্থ বিদ্যা ও সার্টিফিকেটনির্ভর শিক্ষাব্যবস্থা থেকে বের হতে হবে

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করে কর্মস...

লেবাননে ড্রোন হামলায় নিহত দুই প্রবাসীর বাড়িতে শোকের মাতম

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় নিহ...

ঈদুল আজহা পর্যন্ত দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দোকান, বিপণিবিতান খো...

ইরান যুদ্ধ শেষ করতে চীনের সহায়তার প্রয়োজন নেই: ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে চীনের সাহায্যের প্রয়োজ...

সৌদি আরব পৌঁছেছেন ৫৩৪১০ জন বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে মঙ্গলবার (১২ মে) দি...

ইরানে গোপনে হামলা চালায় সৌদি আরব

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ চলার স...

ঈদুল আজহা পর্যন্ত দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দোকান, বিপণিবিতান খো...

হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হাম ও এর উপসর্গে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশু ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা