সংগৃহীত
জাতীয়

একতা এক্সপ্রেস লাইনচ্যুত 

নিজস্ব প্রতিবেদক: পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস (৭০৫) ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পর স্টেশন এলাকাতেই ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। ফলে ৩০ মিনিটের মতো ট্রেন চলাচল বন্ধ ছিল।

আরও পড়ুন: প্রতিনিধি দলের সঙ্গে আ’লীগের বৈঠক

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) আনুমানিক সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটেছে। ট্রেনটি সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা রেলওয়ে স্টেশন ছাড়ার কথা থাকলেও সেটি ঢাকা ছাড়ে ১০টা ২৩ মিনিটে।

ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, একতা এক্সপ্রেস স্টেশন ছাড়ার পরপরই লাইনচ্যুত হয়। এখনও কাজ চলছে।

ট্রেন চলাচল বন্ধের বিষয়ে তিনি বলেন, অন্য ট্রেনগুলো ২০/২৫ মিনিট বন্ধ ছিল। এখন ঘোষণা করা হয়েছে, ট্রেনের মুভমেন্ট শুরু হবে।

আরও পড়ুন: রাজধানীতে যুবক নিহত

এই ঘটনার পর দু’টি ট্রেন ছাড়ার সময়ে বিলম্ব ঘোষণা করা হয়। ঢাকা রেলওয়ে স্টেশন থাকা অনবোর্ড স্ক্রিনে দেখা যায়, কিশোরগঞ্জগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস (৭৮১) সাড়ে ১০টায় ছাড়ার কথা ছিল। সময়ের ঘরে বিলম্ব হবে লেখা রয়েছে। এছাড়াও তারাকান্দাগামী অগ্নিবীণা এক্সপ্রেস (৭৩৫) বেলা সাড়ে ১১টায় ছাড়ার কথা থাকলেও সেটিও বিলম্বে ছাড়া হবে বলে ঘোষণা করা হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা