সংগৃহীত
জাতীয়

রাজধানীতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলগাঁও থানার মেরাদিয়া এলাকায় পিকআপের ধাক্কায় মিরাজুল ইসলাম রাতুল (২৬) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

আরও পড়ুন: রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

সোমবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে সেখানকার কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন।

রাতুলকে হাসপাতালে নিয়ে আসা পথচারী সিফাত হোসেন জানান, খিলগাঁও মেরাদিয়া বাজার দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় দ্রুতগতির একটি পিকআপ ভ‍্যান পেছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয় রাতুল। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। এ সময় চিকিৎসক জানায় রাতুল আর বেঁচে নেই।

আরও পড়ুন: বিএনপি এখন সন্ত্রাসী দল

নিহত রাতুলের বড় ভাই ফজলে রাব্বি জানায়, খবর পেয়ে ঢাকা মেডিকেলে এসে দেখি আমার ভাই আর নেই। মালয়েশিয়া থেকে পড়াশোনা শেষ করে দেশে এসে বাবার ব্যবসা দেখছিল।

খিলগাঁওয়ের উত্তর গোড়ান ৮ নম্বর রোডে থাকি আমরা। ঢাকা জেলার দোহার থানার কৃষিদেবপুর গ্রামে আমাদের বাড়ি।

ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা এ বিষয়টি খিলগাঁও থানাকে জানিয়েছি। তারা এ ব্যপারে তদন্ত করছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা