সংগৃহীত
জাতীয়

রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী ও আ’লীগ সভাপতি শেখ হাসিনা আজ (২৬ ডিসেম্বর) রংপুরে যাচ্ছেন। পৃথক দুটি (তারাগঞ্জ ও পীরগঞ্জ) উপজেলায় নির্বাচনী সভায় বক্তব্য দেবেন তিনি।

আরও পড়ুন: বদিউল বিএনপির ‘খাস দালাল’

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রী ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর পৌঁছাবেন।

এ বিষয়ে রংপুর জেলা আ’লীগের আহ্বায়ক কমিটির সদস্য (দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক) জিন্নাত হোসেন লাভলু গণমাধ্যমকে জানান, এরপর তিনি সড়কপথে গিয়ে বেলা ১১টায় তারাগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী সভায় বক্তব্য দেবেন। রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে আ’লীগের প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউকের সমর্থনে এই জনসভার আয়োজন করা হয়েছে।

তিনি আবারও সড়কপথে পীরগঞ্জের ফতেহপুরের উদ্দেশ্যে রওনা দেবেন। প্রধানমন্ত্রী ফতেহপুরে তার স্বামী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী প্রয়াত এম এ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করবেন ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে কুশল বিনিময় করবেন। দুপুরের খাবার সেখানেই খাবেন।

আরও পড়ুন: বিএনপি এখন সন্ত্রাসী দল

এরপর তিনি রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের আওয়ামী লীগের প্রার্থী ড. শিরীন শারমিন চৌধুরীর সমর্থনে পীরগঞ্জ হাইস্কুল মাঠে নির্বাচনী সভায় বক্তব্য দেবেন।

রংপুর-২ আসনের নৌকার প্রার্থী আবুল কালাম ডিউক জানান, প্রধানমন্ত্রীর আগমনে আমি ও আমার তারাগঞ্জ-বদরগঞ্জ এলাকার মানুষ গর্বিত। তারাগঞ্জের মানুষ প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে সব প্রস্তুতি গ্রহণ করেছেন।

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জানায়, এবারও প্রধানমন্ত্রী আমার ওপর আস্থা রেখেছেন। আমি তার মনোনীত প্রার্থী হিসেবে পীরগঞ্জ আসন থেকে প্রার্থী হয়েছি। এখানে আসছেন তিনি এ খবরে গোটা রংপুর বিভাগের মানুষ উচ্ছ্বসিত।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার কয়েকজন বন্ধু তর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা