ছবি: সংগৃহীত
জাতীয়

আশুলিয়ায় বিক্ষোভ, ৩ জন গুলিবিদ্ধ 

জেলা প্রতিনিধি: আজ সপ্তম দিনের মতো বেতন বৃদ্ধির দাবিতে সড়কে নেমেছেন পোশাক শ্রমিকরা। এ সময় পুলিশ ও শ্রমিকদের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনায় এক ভ্যানচালকসহ ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন।

আরও পড়ুন: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

শনিবার (৪ নভেম্বর) সকাল ৮ টা থেকে ৯ টা পর্যন্ত টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের ৬ তলা এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- ভ্যানচালক আমিরুল (৪৫), শামীম (২৪) ও তার খালাতো ভাই তাইজুল ইসলাম (২৫)। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, আজ সকাল ৮ টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জামগড়া ৬ তলা এলাকায় বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা একত্রিত হয়ে কারখানা লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়লে পুলিশ তাদের ধাওয়া দিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।

আরও পড়ুন: লঘুচাপে আবহাওয়া অফিসের বার্তা

এতে বিক্ষুব্ধ শ্রমিকরা গলির ভেতরে ঢুকে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়লে পুলিশ গুলি ছোড়ে। এ সময় এক ভ্যানচালকসহ আরও ২ জন গুলিবিদ্ধ হন। তাদেরকে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধ ভ্যানচালক আমিরুল ইসলাম জানান, বাইপাইল থেকে ১২০ টাকা ভাড়ায় একজনকে নিয়ে ৬ তলায় যাই। সেখানে শ্রমিক আন্দোলনের মুখে পড়ি। এ সময় শ্রমিকদের লক্ষ্য করে পুলিশ গুলি ছুড়লে আমি গুলিবিদ্ধ হই। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে আনে।

তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা রড মিস্ত্রি সোহেল জানান, দেখলাম ভ্যানচালক গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে আছে। তখন আমিসহ কয়েকজন তাকে হাসপাতালে নিয়ে আসি।

আরও পড়ুন: বঙ্গবন্ধু টানেলে বাস-প্রাইভেটকার সংঘর্ষ

অপর গুলিবিদ্ধ তাইজুল ইসলাম জানান, আমার মা নিউ এইজ কারখানায় চাকরি করেন। সকালে তিনি কারখানায় চলে যান। আমি মায়ের খোঁজে সড়কে বের হয়ে
সড়কে মায়ের জন্য অপেক্ষা করছিলাম আর মোবাইলে কথা বলছিলাম। এ সময় আমি ও আমার খালাতো ভাই গুলিবিদ্ধ হলে আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়।

নারী ও শিশু হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত ডা. জয় ভট্টাচার্য জানান, সকালে ৩ জন আমাদের হাসপাতালে আসেন। তারা স্প্লিন্টারের ইনজুরি নিয়ে এসেছেন। তাদের মধ্যে ২ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: সংলাপে যেসব রাজনৈতিক দল বসেছে

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব জানান, শ্রমিকরা সড়কে নামার চেষ্টা করলে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। আমরা রাবার বুলেট ছুড়েছি। তবে কাউকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়নি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা