জাতীয়

রাষ্ট্রপতি-ইসির বৈঠক পেছাল

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশন (ইসি) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠকে বসবেন। পূর্বঘোষিত আগামীকালের (রোববার ৫ নভেম্বর) পরিবর্তে বৃহস্পতিবার (৯ নভেম্বর) এ বৈঠক অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন থেকে শনিবার (৪ নভেম্বর) এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন:

গত ১ নভেম্বর থেকে দ্বাদশ জাতীয় নির্বাচনের ক্ষণ গণনা শুরু হয়। এক্ষেত্রে ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে ভোটগ্রহণ শেষ করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

তফসিল ঘোষণার আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন ১ থেকে ৫ নভেম্বরের মধ্যে সাক্ষাতের জন্য সময় চায়। প্রতি সংসদ নির্বাচনের আগে সার্বিক প্রস্তুতি নিয়ে এ ধরনের সাক্ষাতের জন্য সময় চাওয়া হয়। এবারও তাই চাওয়া হয়েছিল। প্রথমে আগামীকাল রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের দিন নির্ধারিত হলেও পরবর্তীতে তা পিছিয়ে ৯ নভেম্বর করা হয়েছে।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা