ছবি: সংগৃহীত
শিক্ষা

‘ডক্টর অব লজ’ গ্রহণ করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মরণোত্তর সম্মানসূচক ‘ডক্টর অব লজ’ ডিগ্রি প্রদান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। বঙ্গবন্ধুর পক্ষে এ ডিগ্রি গ্রহণ করেন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন: রাজধানীজুড়ে পুলিশের কড়া নিরাপত্তা

রোববার (২৯ অক্টোবর) বেলা ১১ টা ৫৮ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত বিশেষ সমাবর্তনে সভাপতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধানমন্ত্রীর হাতে এ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

সম্মাননা গ্রহণের বঙ্গবন্ধুর পক্ষে এ ডিগ্রী গ্রহণের রেজিস্ট্রার বইয়ে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী। এর আগে উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বঙ্গবন্ধুকে এ ডিগ্রী প্রদানের ঘোষণা দেন।

আরও পড়ুন: আজ লোডশেডিং হবে যেসব এলাকায়

এ দিন বেলা ১১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত সমাবর্তনস্থলে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। ১১ টা ৫ মিনিটে তিনি মঞ্চে আসন গ্রহণ করেন।

এরপর সমাবর্তন সভাপতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ বিশেষ সমাবর্তনের উদ্বোধন করেন।

আরও পড়ুন: মির্জা ফখরুলকে আটকের অভিযোগ

উল্লেখ্য, ১৯২২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবার সমাবর্তন অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে ৫৪ তম ব্যক্তি হিসেবে বঙ্গবন্ধুকে এ সম্মাননা প্রদান করা হলো।

বঙ্গবন্ধুর আগে ৫৩ জন স্বনামধন্য ব্যক্তিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ‘ডক্টর অব লজ’ ডিগ্রি প্রদান করা হয়। ১৯৭০ সালে প্রথমবার বাংলা ভাষায় সমাবর্তন বক্তৃতা প্রদান করা হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১১ আগস্ট) প্রতি ভরি সোনায় ১ হা...

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

অন্ধকারে জনজীবন: তীব্র গরমে বিদ্যুতের জন্য হাহাকার, কোথাও ১৬ ঘণ্টা লোডশেডিং

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে নতুন করে বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ভয়াব...

মুন্সীগঞ্জে শিশু পার্কের কাজ পরিদর্শনে এমপি রতন

মুন্সীগঞ্জ পৌরসভার নির্মাণাধীন আধুনিক ‘পৌর শিশু পার্ক’-এর কাজের অ...

সন্ধ্যা ৭টার মধ্যে নিভবে সব আলোকসজ্জা

বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে দেশজুড়ে নতুন ন...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

বুড়ো বয়সে কর্নেল অলির ‘ভীমরতি’ হয়েছে: ফজলুর রহমান

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে নিয়ে কড়া মন্তব্...

ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ‘ন্যায়ের’ বাণী

সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা