সংগৃহীত ছবি
শিক্ষা

তথ্য গোপন করে প্রতিষ্ঠান পরিবর্তনের অভিযোগ

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে এক ইনডেক্সধারী শিক্ষক তথ্য গোপন করে প্রতিষ্ঠান পরিবর্তন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত শিক্ষকের নাম মো. জাফর মোল্যা। নিজ গ্রামে অবস্থিত বিদ্যালয়ে চাকরি করার অভিপ্রায়ে জাফর মোল্যা নামের ওই শিক্ষক প্রকৃত তথ্য গোপন করে বিধিবহির্ভূতভাবে নতুন শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করেছেন বলে অভিযোগ। আর প্রধান শিক্ষক মোঃ মোখলেসুর রহমান অরুন জেনেশুনে নিয়ম বহির্ভূতভাবে বিধিভঙ্গকারী শিক্ষক জাফর মোল্যাকে ময়না এসিবোস ইইনস্টিটিউটে নিয়োগ দিয়েছেন।

আরও পড়ুন : সারা দেশে নৌযান চলাচল স্বাভাবিক

জানা যায়, উপজেলার ময়না গ্রামের মো. জাফর মোল্যা মুন্সীগঞ্জের সিরাজদিখানে অবস্থিত সিদ্দিক আকবর দাখিল মাদ্রাসার শরীর চর্চার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তার ইনডেক্স নম্বর M০০৩৪৮৩১।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA)-এর মাধ্যমে তিনি নিয়োগ পান। তবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA)-এর বিধি মোতাবেক এবার ইনডেক্সধারী শিক্ষকেরা আবেদনের অযোগ্য ছিল। কিন্তু জাফর মোল্যা নামের ওই শিক্ষক বিধি ভঙ্গ করে তথ্য গোপন করে আবেদন করে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নে অবস্থিত ময়না এসিবোস ইনস্টিটিউটে নিয়োগ পান। তথ্য গোপন করে এভাবে নিয়োগ পাওয়া শাস্তিযোগ্য অপরাধ। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের জারিকৃত সার্কুলারের ১৪ নং অনুচ্ছেদে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, যদি কোন প্রার্থী কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরিরত (এমপিওভূক্ত) হওয়া সত্বেও তথ্য গোপন করে আবেদন করে নির্বাচিত হন তবে তার নির্বাচন বাতিল করা হবে এবং তার বিদ্যমান এমপিও বাতিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

আরও পড়ুন : ৩ বিভাগে ভারি বৃষ্টির সম্ভাবনা

এছাড়া ওই শিক্ষকের নিবন্ধনের সনদ ঘেঁটে দেখা যায় তিনি মাধ্যমিক পর্যায়ের কারিগরি (স্কুল) ও দাখিল পর্যায়ের (মাদ্রাসা) শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার যোগ্য। তিনি স্কুলের জেনারেল শাখায় চাকরি পেতে পারেন না।

তথ্য গোপন করে প্রতিষ্ঠান পরিবর্তন এবং স্কুলের জেনারেল শাখায় চাকরি নেওয়ার বিষয়ে সাংবাদিক পরিচয়ে জানতে চাইলে অভিযুক্ত জাফর মোল্যা এই প্রতিনিধিকে বলেন, আমি মাদ্রাসার চাঁদা তোলায় ব্যস্ত আছি। পরে আপনার সাথে কথা হবে। এই রিপোর্ট লেখা পর্যন্ত তিনি যোগাযোগ না করায় বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন : মহাসড়কে গাছ ভেঙে যান চলাচল বন্ধ

প্রধান শিক্ষক মোঃ মোখলেসুর রহমান অরুন বলেন, বিষয়টি আমার জানা নেই। এনটিআরসিএ-এর মাধ্যমে নিয়োগ, গত ১ অক্টোবর তিনি জয়েন করেছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ম্যানেজিং কমিটি, শিক্ষা কর্মকর্তার সাথে বিষয়টি নিয়ে কথা বলবো।

জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আনোয়ার হোসেন সন্ধ্যায় কথা হবে বলে মোবাইল সংযোগ কেটে দেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা