সংগৃহীত
জাতীয়

কোনো দলের পা ধরে তো নির্বাচনে আনা সম্ভব না

জেলা প্রতিনিধি: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সামনে নির্বাচনকে উদ্দেশ্য করে সবাইকে সর্তকতার সঙ্গে কাজ করতে হবে। সকল সিদ্ধান্ত বুঝে-শুনে নিতে হবে। নির্বাচনকে কেন্দ্র করে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমেরিকা, জাপান, চীন বা ভারতের কথায় বাংলাদেশে চলবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাধীন দেশ স্বাধীনভাবে চলবে। যারা নির্বাচনে আসবে না তাদের বেঁধে বা পা ধরে তো আনা সম্ভব না।

আরও পড়ুন: রাষ্ট্রপতির শারীরিক অবস্থার উন্নতি

বুধবার (২৫ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুরের কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠান শেষে মন্ত্রী এসব কথা জানান।

তিনি আরও বলেন, এটা তাদের সিদ্ধান্ত, আসবে কি না। সব মানুষ ভোটের দিন ভোট দেয় না। ৬০-৭০ ভাগ মানুষ স্বাভাবিক ভাবে ভোট দেয়। শতভাগ ভোট হয় না, প্রার্থীও আসে না। অনেকে নির্বাচনে দাঁড়িয়ে পোস্টার ছাপিয়ে ছেড়ে দেয়। এরকম অনেক খেলা দেখেছি আমরা।

মন্ত্রী আরও জানান, আওয়ামী লীগ চায় জাতীয় নির্বাচনে সব দল অংশগ্রহণ করুক। নানা ধরনের মার্কা নিয়ে বাড়ি বাড়ি ঘুরে দেখুক তাদের জনপ্রিয়তা শেখ হাসিনার ধারের কাছেও নেই। জামায়াতের নিবন্ধন না থাকায় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। স্বেচ্ছায় যদি জাতীয় নির্বাচনে নিবন্ধিত দলগুলো আসতে চায় আমরা বাঁধা দেব না। আওয়ামী লীগ কোনো দলকে জোর করে নির্বাচনে আনবে না।

আরও পড়ুন: নিরাপত্তা পর্যালোচনা করে অনুমতি

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে মন্ত্রী জানায়, বিএনপি নির্বাচনকে কেন্দ্র করে যদি যদি মহা সমাবেশের নামে কেউ যদি আইন লঙ্ঘন করে তাহলে পুলিশ তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম, জগন্নাথপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ। এসময় মন্ত্রী সুনামগঞ্জের জগন্নাথপুরের ৫৮০ জন প্রান্তিক কৃষককে বিনামূল্যে বীজ ও সার প্রদান করেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা