ছবি: সংগৃহীত
জাতীয়

বেলজিয়ামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইনের আমন্ত্রণে ২৫ ও ২৬ অক্টোবর অনুষ্ঠাতব্য গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগ দিতে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন: সৈয়দ আবুল হোসেন আরও নেই

মঙ্গলবার (২৪ অক্টোবর) ব্রাসেলসের স্থানীয় সময় ৬ টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট (বিজি ২০৭) ব্রাসেলস জাভেনটেম বিমানবন্দরে অবতরণ করে।

বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রী ব্রাসেলস যাওয়ার পথে ফ্লাইটের প্রতিটি প্রান্তে ঘুরে যাত্রী ও বিমানের ক্রুদের সাথে কুশল বিনিময় করেন। ফ্লাইটে ঘোরাঘুরির সময় এক পর্যায়ে তিনি এক বছরের শিশু ইয়াসিনকে কোলে নেন এবং তার সাথে কিছু সময় কাটান।

আরও পড়ুন: ভারি বর্ষণের আভাস, কমবে তাপমাত্রা

এ সময় শিশুটি তার চশমা কেড়ে নেয়। এছাড়া অনেক যাত্রী প্রধানমন্ত্রীর সাথে ছবি ও সেলফি তোলেন, মহিলারা তাকে আলিঙ্গন করেন।

এর আগে মঙ্গলবার সকাল ৯ টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায় ফ্লাইটটি।

সফরকালে ফোরামের সাইড লাইনে ইউরোপীয় দেশগুলোর নেতাদের সাথে বেশ কয়েকটি বৈঠক করবেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১৮

বুধবার (২৫ অক্টোবর) সকালে তিনি ইউরোপীয় কমিশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট এবং ইউরোপীয় বাণিজ্য কমিশনার ভালদিস ডোমব্রোভস্কিসের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। পরে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েনের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

এ বৈঠকের পর বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি খাতে ৩৫০ মিলিয়ন ইউরোর একটি ঋণ সহায়তা চুক্তি স্বাক্ষরিত হবে।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ১২ মৃত্যু, হাসপাতালে ১৮৫২

এছাড়া ইউরোপীয় কমিশন ও ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের মধ্যে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে ৪৫ মিলিয়ন ইউরোর একটি অনুদান চুক্তি স্বাক্ষরিত হবে এবং এ খাতে বাংলাদেশ সরকার ও ইউরোপীয় কমিশনের মধ্যে একটি ১২ মিলিয়ন ইউরো অনুদান চুক্তি স্বাক্ষরিত হবে।

সফরকালে বাংলাদেশ সরকার ও ইউরোপীয় কমিশন বাংলাদেশের সামাজিক খাতে ৭০ মিলিয়ন ইউরোর ৫ টি বিভিন্ন অনুদান চুক্তি স্বাক্ষর করবে। এ দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লোবাল গেটওয়ে ফোরামের উদ্বোধনী পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দেবেন এবং ভাষণ দেবেন।

বিকেলে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট ড. ওয়ার্নার হোয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করবেন।

আরও পড়ুন: ঢাকায় আসছেন ৩ মার্কিন চিকিৎসক

ইসি কমিশনার ফর ক্রাইসিস ম্যানেজমেন্ট জেনেজ লেনারসিক এবং ইসি কমিশনার ফর ইন্টারন্যাশনাল পার্টনারশিপ জুটা উরপিলাইনেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।

আজ সন্ধ্যায় গ্লোবাল গেটওয়ে ফোরামে অংশগ্রহণকারী রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে উরসুলা ভন ডের লেয়েনের দেওয়া নৈশভোজে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) তিনি তার বেলজিয়ামের প্রতিপক্ষ আলেকজান্ডার ডি ক্রুর সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এছাড়া লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী জেভিয়ার বেটেলের সাথেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

আরও পড়ুন: রামপালে ২য় ইউনিটের উৎপাদন শুরু

এ দিন বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলজিয়ামে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের দেওয়া সংবর্ধনায় যোগ দেবেন। টিভি চ্যানেল ইউরো নিউজ এবং পোলিটিকো প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার নেবে। আগামী ২৭ অক্টোবর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। সূত্র : বাসস

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অর্থায়নের উৎস বৈচিত্র্যময় করতে হবে: অর্থমন্ত্রী

ব্যাংক ঋণ ও সরকারি কোষাগারের ওপর নির্ভরশীলতা কমিয়ে অর্থায়নের উৎস বৈচিত্র্যময়...

বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী

জ্বালানি সংকটকে বিনিয়োগে বড় বাধা বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী।...

বিজিবির বাধায় নদীপথে ১৫ জনের পুশইন চেষ্টা ব্যর্থ বিএসএফের 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে নদীপথে ১৫ জনকে বাংল...

মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৮৬ জন

গত মে মাসে দেশে ৫৭৫টি সড়ক দুর্ঘটনায় ৫৮৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৭০৫...

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯২০১

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপ এমসিকিউর (নৈবর্ত্তিক)...

হাইতির সামনে ব্রাজিল, জাগছে ৭-১ স্মৃতি

বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচকে সামনে রেখে আবারও আলোচনায় এসেছে ব্রাজিলের একটি স্মর...

নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বসতঘরের টিন কেটে ঘরে ঢুকে এক গৃহবধূকে (৩০) ধর্...

মণিপুর-খানপুর সীমান্তে বিজিবির অভিযানে ২.৪৬ লাখ টাকার মাদক জব্দ

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন...

কাঁঠাল পাড়তে গিয়ে উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় কাঁঠাল সংগ্রহ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যব...

প্রাথমিক শিক্ষকদের বদলিতে বড় পরিবর্তন: এবার সিদ্ধান্ত নেবে স্থানীয় প্রশাসন, কমবে ‘সিন্ডিকেট’ প্রভাব

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনা হয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা