ছবি: সংগৃহীত
জাতীয়

আজ দশমী, দুর্গোৎসবের শেষ দিন 

নিজস্ব প্রতিবেদক: আজ বিজয়া দশমী, শারদীয় দুর্গোৎসবের শেষ দিন। দেবীদূর্গার বিদায়ের এ দিনে মণ্ডপে মণ্ডপে বিষাদের সুর বাজছে। ক্রমশ কমে যাচ্ছে শঙ্খ ও ঢাকের ধ্বনি।

আরও পড়ুন: চট্টগ্রাম-পায়রায় ৭ নম্বর সংকেত

মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালেই পুরান ঢাকার শাঁখারীবাজার, বাংলাবাজার, ওয়ারী, শিংটোলার পূজা মণ্ডপে চলছে দশমীর পূজা অর্চনা।

এ দিন সকাল ১০ টা থেকে সনাতনী ধর্মাবলম্বীদের ভোগ প্রধান, মন্ত্রপাঠ, সিঁদুর পরিক্রমা, যাত্রা মঙ্গল, সিঁদুর খেলা অনুষ্ঠিত হয়েছে। পূজা অর্চনার পর আত্মীয় স্বজন একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং সবার জন্য মঙ্গল কামনা করছেন।

আরও পড়ুন: ব্রাসেলসের পথে প্রধানমন্ত্রী

আজ শেষবারের মতো ঠাকুর দেখতে মণ্ডপে ভিড় জমাচ্ছেন দেবীর ভক্তরা। আর কিছুক্ষণ পরই বিসর্জন। তাই শেষ মুহূর্তে দেবীদূর্গার প্রতি মঙ্গল কামনায় একটু বেশিই মিনতি জানাচ্ছেন পুণ্যার্থীরা।

শাঁখারী বাজারের নবকল্লোল পূজামণ্ডপের পুরোহিত জয়ন্ত চক্রবর্তী জানান, রীতি অনুযায়ী ৫ দিন ভালো ভাবে পূজার সব কার্যক্রম শেষ করেছি। মাকে আজ বিদায় দেবো।

আরও পড়ুন: হাতিয়ার সঙ্গে দেশের নৌ-যোগাযোগ বন্ধ

তিনি এবার ঘোড়ায় করে স্বর্গ থেকে পৃথিবীতে এসেছেন। ঘোড়ায় করেই স্বর্গে চলে যাবেন। গতবারও তিনি ঘোড়ায় করে মর্তলোকে এসেছিলেন। পরে নৌকায় করে স্বর্গে গেছেন। আজ সকালে দেশের জন্য মঙ্গল কামনায় পূজা হয়েছে।

পূজা মণ্ডপে অজিৎ দে বলেন, আমরা একটা বছর মায়ের জন্য অপেক্ষা করি। মা আসবেন এবং আশীর্বাদ করবেন। তার কাছে নিজেদের জন্য চাইবো। আজ তিনি চলে যাচ্ছেন। অত্যন্ত কষ্টের সাথে বিসর্জন দিতে হবে।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে প্রস্তত ২৮৫ আশ্রয়কেন্দ্র

এ সময় পুরোহিতকে সাহায্য করছিলেন অর্পনা ঘোষ। তিনি জানান, এবারের পূজা খুব ভালো ভাবে শেষ হয়েছে। প্রতিদিন সবাইকে প্রসাদ বিতরণ করেছি। আজ মা চলে যাবেন। তাই খুব খারাপ লাগছে।

আজ সকাল থেকে অঞ্জলি দিয়েছি। আর মা, দিদি, মাসি মিলে দেবীদূর্গাকে সিঁদুর দিয়েছি ও সিঁদুর খেলেছি। আনন্দও লাগছে, খারাপও লাগছে। দশমীতে বিশেষ করে সবার জন্য পূজা করি, সবার মঙ্গল কামনা করি, শুভেচ্ছা জানাই।

আরও পড়ুন: ২২ মণ্ডপে অর্থ ও উপহার বিতরণ

সমাজ থেকে অশুভ দূর হোক, সবাই যেন ভালো থাকে এবং বাচ্চাদের যেন ভগবান ভালো রাখেন সেই প্রার্থনা করেছি।

আজ দুপুর ১২ টার পর মণ্ডপ থেকে প্রতিমা নামানো কার্যক্রম শুরু হয়। সদরঘাটের বিনাস্মৃতি স্নানঘাটে বিসর্জনের জন্য মঞ্চ প্রস্তুত করা হয়েছে। এ সময় সার্বক্ষণিক দায়িত্বে থাকবে কোতোয়ালি ও সূত্রাপূর থানা পুলিশ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

তারেক রহমানের বাসার কাছে হাসিনার নামে স্লোগান, ৩ মাতাল আটক

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায়...

ঢাকায় সাফ ফুটবলে যুক্ত হচ্ছে ভিএআর প্রযুক্তি

দক্ষিণ এশীয় ফুটবলের সর্ববৃহৎ আসরে রেফারিং নিয়ে অতীতে বিভিন্ন দলের কোচ ও খেলো...

দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া ও শ্রাবন্তীকে এক ফ্রেমে বাঁধছেন অর্জুন দত্ত

সিনেমা প্রেমীদের জন্য এক অভূতপূর্ব ও রোমাঞ্চকর চমক নিয়ে হাজির হতে চলেছেন দুই...

মার্কিন রাজনীতিতে ইতিহাস গড়লেন মুসলিম তরুণী নাবিলা

যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে অভিবাসী ইতিহাস, ধর্মীয় ভিন্নতা এবং তরুণ প্র...

তামিলনাড়ুর মেগা লাইব্রেরি কেলেঙ্কারিতে তদন্তের নির্দেশ হাইকোর্টের

দক্ষিণ ভারতের সংস্কৃতি ও রাজনীতির প্রাণকেন্দ্র তামিলনাড়ুতে আধুনিক প্রযুক্তির...

রাজশাহীতে সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা