ছবি: সংগৃহীত
রাজনীতি

ঢাকায় আসছেন ৩ মার্কিন চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে প্রায় ১ মাসের বেশি সময় ধরে চিকিৎসাধীন রয়েছেন ৭৮ বছর বয়সী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার চিকিৎসার জন্য ঢাকায় আসছেন ৩ জন মার্কিন চিকিৎসক।

আরও পড়ুন: খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ

খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক জানিয়েছেন, ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে অনুমতি দেয়া হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে যুক্তরাষ্ট্র থেকে আগামী ২/১ দিনের মধ্যে ৩ জন চিকিৎসকের ঢাকায় পৌঁছার কথা রয়েছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমে বলেন, খালেদা জিয়ার শারীরিক কিছু জটিলতা বেড়ে যাওয়ায় মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে কেবিন থেকে আজ রাত সাড়ে ৩ টার দিকে সিসিইউতে নেয়া হয়েছিল।

এরপর তার শ্বাসকষ্ট কিছুটা কমলে ৮ ঘণ্টা পর বেলা সোয়া ১১ টার দিকে আবার কেবিনে নেয়া হয়।

আরও পড়ুন: আ’লীগের মতবিনিময় সভা কাল

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ৯ আগস্ট থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি কিডনি, ফুসফুস, হৃদরোগ ও লিভারের জটিলতায় ভুগছেন। তার লিভার প্রতিস্থাপনে জোর দিচ্ছেন চিকিৎসকরা।

এর আগে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির ২ মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাবন্দী হন তিনি। এরপর ২ বছরের বেশি সময় কারাবন্দী ছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী।

২০২০ সালের ২৫ মার্চ সরকারি আদেশে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দেয়। এরপর ৬ মাস পরপর তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছে সরকার।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা