সংগৃহীত
জাতীয়

মানব পাচারকারী ৯ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে মানবপাচারকারী চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আরও পড়ুন: কমলো সোনার দাম

শনিবার (৩০ সেপ্টেম্বর) কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে র‌্যাব-১০-এর একটি দল।

গ্রেফতারকৃতরা হলেন মুক্তা বেগম (৪৫), শাহনাজ বেগম (২৫), নিপা আক্তার (২০), মনি শীল (২১), লাইলী (২৫), মো. সম্রাট খন্দকার (২৫), মো. ওসমান গনি বেপারী (২৫), মো. মিরাজ (২৫) ও মো. সিদ্দিক (৪০)। র‍্যাব-১০ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

এতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে মানবপাচারকারী চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা পেশাদার নারী ও শিশুপাচারকারী চক্রের সক্রিয় সদস্য। চক্রটি বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন এলাকার গরিব, অসহায়, বেকার ও স্কুল ও কলেজপড়ুয়া মেয়েদের চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণামূলকভাবে কেরানীগঞ্জসহ ঢাকার বিভিন্ন এলাকায় পতিতাবৃত্তি ও যৌন কাজে নিয়োজিত করত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকট ও লাগেজ পেতে দেরি হওয়াকে কেন...

অবশেষে সৌদি ও আমিরাতের মধ্যে বরফ গলছে!

সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক নিয়ে কিছুদিন ধরে নানা গুঞ্জন চললেও...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

জমজমের পানি বিড়ম্বনায় দুই বিমান কর্মকর্তা বরখাস্ত

ওমরাহ শেষে দেশে ফিরে জমজমের পানি পেতে বেশ খানিকটা বিড়ম্বনায় পড়তে হলো যাত্রীদে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা