সংগৃহীত
জাতীয়

লিবিয়া যাচ্ছে বাংলাদেশের ত্রাণ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ঘূর্ণিঝড় ড্যানিয়েল ও বন্যার তাণ্ডবে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার জনগণের জন্য মানবিক সহায়তা হিসেবে ত্রাণসামগ্রী পাঠাচ্ছে।

আরও পড়ুন: ডিম, আলু, পেঁয়াজের দাম নির্ধারণ

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮ টায় সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে ওষুধ ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী নিয়ে লিবিয়ার উদ্দেশে যাত্রা করবে বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি১৩০ জে পরিবহন বিমানটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

গত ১০ সেপ্টেম্বর ঘূর্ণিঝড় ড্যানিয়েল ও বন্যার তাণ্ডবে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার পূর্বাঞ্চলে ব্যাপক প্রাণহানি, বিভিন্ন স্থাপনাগুলোর ক্ষতিসহ মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। ঝড়ের আঘাতে ও সৃষ্ট বন্যায় ২০ হাজারের বেশি মানুষ নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন: ডেঙ্গু প্রতিরোধে সচেতন হতে হবে

এছাড়াও হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছে। খাবার, জ্বালানি, বিশুদ্ধ পানি, বিদ্যুৎ সরবরাহ, পর্যাপ্ত যোগাযোগ ব্যবস্থা ওআশ্রয়ের অভাবে ঘূর্ণিঝড় ও বন্যা পরবর্তী সময়ে লিবিয়ায় এক সংকটময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে

প্রধানমন্ত্রীর নির্দেশনা ও ‘সমন্বিত উন্নয়ন’ নীতির ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিকল্পনা ও সার্বিক সমন্বয়ে লিবিয়ার বন্যাদুর্গত মানুষের সাহায্যের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জরুরি মানবিক সহায়তা হিসেবে ত্রাণসামগ্রী পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৭ সেপ্টেম্বর বিমানটি প্রত্যাবর্তনের পরিকল্পনা রয়েছে বলেও জানানো হয়।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

সমকামী ছদ্মবেশে যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন বাংলাদেশিদের

বাংলাদেশ থেকে যুক্তরাজ্য যেয়ে নিজেদের সমকামী দাবি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা