সংগৃহীত
জাতীয়

ডিম, আলু, পেঁয়াজের দাম নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক: সরকার ডিম, আলু ও পেঁয়াজের দাম নির্ধারণ করে দিয়েছে । প্রতি পিস ডিমের দাম ১২ টাকা, আলুর কেজি ৩৫-৩৬ টাকা এবং পেঁয়াজের দাম ৬৪-৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: ডেঙ্গু প্রতিরোধে সচেতন হতে হবে

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বাণিজ্যমন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের উৎপাদন, চাহিদা ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন। সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা কমছে বলেও এসময় জানান তিনি।

বাণিজ্যমন্ত্রী জানান, গতকাল আমরা একটি মিটিং করেছি। সেখানে আমরা ৩ টি কৃষি পণ্যের দাম নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছি। পেঁয়াজ, আলু ও ডিম। কৃষি ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে এই দাম নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: আদিলুর-এলানের ২ বছরের কারাদণ্ড

তিনি আরও জানান, এতোদিন পর্যন্ত কিন্তু আমরা কৃষি পণ্যের দাম নির্ধারণ করে দেইনি। আজকেই ১ম কৃষিপণ্যের দাম নির্ধারণ করে দিলাম। সবকিছু বিবেচনায় নিয়েই দাম নির্ধারণ করা হয়েছে। আশা করছি আমরা এটা বাস্তবায়ন করতে পারবো।

সবকিছু হিসেব করে আলু দাম ৩৫-৩৬ টাকার বেশি হওয়া উচিত নয় উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী জানান, ঢাকাতে এ দাম হলে চট্টগ্রামে এটা একটু বাড়তে পারে। সারাদেশকে বিবেচনায় নিয়েই ভোক্তা পর্যায়ে এ দাম নির্ধারণ করা হয়েছে।

আর কোল্ড স্টোরেজ গেটে আলুর দাম হবে ২৬-২৭ টাকা কেজি। এই দাম নির্ধারণের ক্ষেত্রে আসরা আইনগতভাবে ক্ষমতাপ্রাপ্ত। কৃষি বিপণন আইন ২০১৮ সেখানে এ ক্ষমতা দেওয়া আছে।

আরও পড়ুন: সানজিদাকে রংপুরে বদলির খবর গুজব

বাণিজ্যমন্ত্রী জানান, সবদিক বিবেচনায় নিয়ে খুচরা বাজারে দেশি পেঁয়াজের সর্বোচ্চ মূল্য প্রতি কেজি ৬৪-৬৫ টাকা হওয়া উচিত ।

তিনি আরও জানান, স্থানভেদে ১টাকা ব্যবধান হয় দূরত্ব অনুযায়ী। ডিমের ক্ষেত্রে খুচরা মূল্য ১২ টাকা নির্ধারণ করেছি। ডিমের উৎপাদন খরচ সাড়ে ১০ টাকা হওয়ায় আমরা এ দাম নির্ধারণ করেছি। প্রতি পিস ডিম এখন থেকে ১২ টাকায় বিক্রি করা হবে। প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে এই দাম আমাদেরকে জানানো হয়েছে। আমাদের পাশের দেশের দামের খবর নিয়েছি এবং ডিম আমদানির সিদ্ধান্ত নিয়েছি।

আরও পড়ুন: গণভবনে যাচ্ছেন জনপ্রতিনিধিরা


বাণিজ্যমন্ত্রী জানান, ভোক্তা অধিকার থেকে শুরু করে জেলা প্রশাসকরা (ডিসি) বাজার মনিটরিং করবে এই সিদ্ধান্ত। জেলা-উপজেলাসহ বড় বড় শহরগুলোতে এ মনিটরিং চলবে। আজকের ঘোষণার পরে সর্বাত্মক শক্তি নিয়ে বাজারের দাম নিয়ন্ত্রণের চেষ্টা করা হবে। আশা করছি ১/২ দিনের মধ্যে এ দাম কার্যকর হবে। ভোক্তা অধিকার আজকে থেকে নামবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

আইসিসির প্রেসিডেন্ট সহ দুই কর্মকর্তার ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রেসিডেন্ট তোমোকো আকানে ও আদালটির কর্মকর্...

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬

গাজা সিটির একটি জনাকীর্ণ ক্যাফেতে ইসরায়েলি হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘ...

ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে ঢাকাকে ৮ জোনে ভাগ

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশার অনিয়ন্ত্রিত চলাচল নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিয়েছ...

বুধবার ঢাকার যেসব মার্কেট বন্ধ

চলুন জেনে নেওয়া যাক বুধবার (১৯ আগস্ট) রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা