সংগৃহীত
জাতীয়

বাইডেনের সেলফিতে প্রধানমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক: ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে আন্তজার্তিক জি-২০ সম্মেলনের আনুষ্ঠানিকতা।

আরও পড়ুন: দ্বিপাক্ষিক বৈঠকে নির্বাচন নিয়ে কথা হয়নি

শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে সম্মেলনস্থল ‘ভারত মান্দাপাতামে’ সম্মেলনটি শুরু হয়। রোববার (১০ সেপ্টেম্বর) ২ দিনব্যাপী এ সম্মেলন চলবে পর্যন্ত। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের ২০ শীর্ষ অর্থনৈতিক দেশের জোট জি-২০ এর সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিয়েছেন।

সম্মেলনের ১ম দিন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সেলফিতে দেখা যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। ঐ সেলফিতে প্রধানমন্ত্রীর কন্যা, বঙ্গবন্ধুর নাতনি, থিম্যাটিক অ্যাম্বাসেডর, ক্লাইমেট ভালনারেবল ফোরাম (সিভিএফ) এবং অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপার্সন সায়মা ওয়াজেদকেও দেখা গেছে।

আরও পড়ুন: তৃতীয় জাতীয় যুব কমিশন গঠন

শুক্রবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনে অংশ নিতে ঢাকা থেকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে যান। এ দিন বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় নরেন্দ মোদির সরকারি বাসভবনে একটি দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি।

এক বার্তায় নরেন্দ্র মোদি জানান, বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে। গত ৯ বছরে ভারত-বাংলাদেশ সম্পর্কের অগ্রগতি খুবই সন্তোষজনক।’

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা