ছবি: সংগৃহীত
জাতীয়

দ্বিপাক্ষিক বৈঠকে নির্বাচন নিয়ে কথা হয়নি

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানিয়েছেন, নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি।

আরও পড়ুন: আজ আওয়ামী লীগের শান্তি সমাবেশ

মন্ত্রী বলেন, বাংলাদেশে আসন্ন সাধারণ নির্বাচন এবং ইন্দো-প্যাসিফিক ইস্যু নিয়ে ২ দেশের প্রধানমন্ত্রীর মধ্যে কোনো আলোচনা হয়নি। বাংলাদেশসহ এ অঞ্চলে কেউ অস্থিতিশীলতা চায় না।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ ২০০১ সালের পরের খারাপ সময়ে ফিরে যেতে চায় না, যখন বিএনপি-জামায়াত জোট সরকার ৫ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, জঙ্গিবাদ সৃষ্টি করেছিল, সারা দেশে বোমা হামলা, ২১ আগস্ট গ্রেনেড হামলা এবং আদালত কক্ষে বিচারকদের ওপর বোমা হামলা হয়েছিল।

আরও পড়ুন: বিকেলে বিএনপি ও সমমনাদের গণমিছিল

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. এ কে আবদুল মোমেন বলেন, ভারতে প্রধানমন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত ২ প্রতিবেশী দেশের সরকারপ্রধানের মধ্যে এ বৈঠকে নির্বাচনের বিষয় নিয়ে কথা উঠেছিল কি না- সে বিষয়ে তার জানা নেই।

আওয়ামী লীগ সরকারের প্রতি জনগণের আস্থা রয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপে দেশের মানুষ ও ব্যবসায়ীরা খুশি।

আরও পড়ুন: জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে খালেদা জিয়া

অপর এক প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের বলেন, আগামী সাধারণ নির্বাচনে কেউ কারচুপির চেষ্টা করলে জনগণ প্রতিহত করবে।

এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য বিএনপির দাবির বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের সংবিধানে নেই। এটা কোনো আলোচনার বিষয় নয়।

আরও পড়ুন: খালেদা জিয়াকে বিদেশে নিতে আবেদন

এ সময় তিনি আরও বলেন, আসন্ন সাধারণ নির্বাচন নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য ও সুষ্ঠু ও সহিংসতামুক্ত করতে সবাইকে অঙ্গীকারাবদ্ধ হতে হবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো.শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

আরও পড়ুন: গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে চাই

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ দ্বিপাক্ষিক বৈঠকে ২ নেতা রাজনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা, সীমান্ত ব্যবস্থাপনা, বাণিজ্য ও সংযোগ, পানি সম্পদ, বিদ্যুৎ ও জ্বালানি, উন্নয়ন সহযোগিতা, সাংস্কৃতি এবং মানুষের মধ্যে বন্ধনসহ দ্বিপাক্ষিক সহযোগিতার সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন।

এছাড়া বৈঠকে এ অঞ্চলের বর্তমান উন্নয়ন এবং বহুপাক্ষিক ফোরামে সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার (৮ সেপ্টেম্বর) ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে দিল্লি পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

উলিপুরে নমুনা শস্য কর্তনে হেক্টরে ফলন সাড়ে ৪ মেট্রিক টন ধান

কুড়িগ্রামের উলিপুরে ধানের ফলন নির্ধারণে নমুনা শস্য...

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

অতীতের অব্যবস্থাপনা কাটিয়ে উঠলেই স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরবে : রাষ্ট্রপতি

দীর্ঘদিনের দুর্নীতি, সম্পদের অপচয় ও এলোমেলো ব্যবস্থাপনা থেকে মুক্তি পাওয়া গ...

নির্বাচনের আগের প্রতিশ্রুতিই এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্র...

জেনসেন হুয়াংয়ের পতনের পেছনে আরও এক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে !

প্রযুক্তি দুনিয়ার অন্যতম প্রভাবশালী মুখ জেনসেন হুয়াংয়ের বিদায়ের ঘটনায় নত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা