ছবি : সংগৃহিত
রাজনীতি

গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে চাই

নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা নিরপেক্ষ-নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চাই। কথা খুব পরিষ্কার। আমরা কোনো সংঘাত চাই না, গোলযোগ চাই না। আমরা দেশে একটা সুষ্ঠু ও অবাধ গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে নির্বাচনের ব্যবস্থা করতে চাই। এটাই আমাদের লক্ষ্য।

আরও পড়ুন : নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে মহিলা দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালির আগে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আজ আপনারা সামনে এগিয়ে আসুন, মানুষ এগিয়ে আসছে, জনগণ বেরিয়ে আসছে। এই সরকারের পতন অনিবার্য এবং জনগণের সরকার অবশ্যই প্রতিষ্ঠিত হবে। আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবো। সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে বাধ্য করবো। এই প্রত্যাশা নিয়ে এগিয়ে যাবো।

বিএনপি মহাসচিব বলেন, এখন সবচেয়ে আশঙ্কার কথা যেটা আমরা দেখতে পারছি তা হলো, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সেখানে একটা কথা খুব স্পষ্ট হয়ে উঠেছে, আজ বাংলাদেশ একটা বৃহৎ শক্তির মর্যাদার লড়াইয়ে তাদের ক্ষমতার প্রভাব বলয়ের ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হতে চলেছে।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর সাথে ল্যাভরভের সাক্ষাৎ

তিনি বলেন, এ জন্য সম্পূর্ণ দায়ী বর্তমান সরকার। তারা অবিবেচকের মতো দায়িত্বজ্ঞানহীনভাবে কথাবার্তা বলে তাদের কূটনীতিকে পরিচালিত করে বাংলাদেশকে সেরকম একটা ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে।

মহিলা দলের নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, আজ প্রতিষ্ঠাবার্ষিকীতে আপনাদের শপথ নিতে হবে যে, আমরা যে কোনো মূল্যে এই সরকারকে সরিয়ে জনগণের সরকার করবো।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

চেহারা ভাড়ায় লাখপতি!

অভিনয়ের পাঠ না থাকলেও এখন শুধু একটি সুন্দর চেহারা দিয়ে লাখ লাখ টাকা কামানো সম...

আদর্শ ব্যাটার গড়লেন কোহলি

ওয়ানডে ফরম্যাটে রেকর্ড বইয়ে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখলেও ‘আল্টিমেট&rsq...

নাহিদ রানার ফেরা নিয়ে শঙ্কা

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর কদিন বাদেই ২২ গজে বল হাতে ফেরার প্রস্তুতি নিচ্ছ...

শোয়েব আখতারকে চাইছে পিসিবি

ইংল্যান্ড সফরে শোচনীয় ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটের ‘থিংক ট্যাংক&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা