রাজনীতি

উন্নয়ন দেখে বিএনপির মাথা নষ্ট

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান বলেছেন, সামনে নির্বাচনকে সামনে রেখে স্বাধীনতা বিরোধী শক্তি নির্বাচনকে ভন্ডুল করার জন্য দেশে নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টি করার পায়তারা চালাচ্ছে। সারা পৃথিবীতে যেভাবে সংবিধান অনুযায়ী নির্বাচন হয় সেভাবেই বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন নিরপেক্ষ ও অবাধ সুষ্ঠু হবে।

আরও পড়ুন : একদিনে আরও ১৪ জনের প্রাণহানি

বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৬টায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর বাজারে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের আয়োজনে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রহমান এসব কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ্য করে আব্দুর রহমান বলেন, নির্বাচন ছাড়া এদেশে ক্ষমতায় আসার কোন পথ নেই। ষড়যন্ত্রের নীলনকশা না করে আপনারা নির্বাচনে আসুন। এলিভেটেড এক্সপ্রেস, পদ্মা সেতুসহ বাংলাদেশের সকল পর্যায়ে শেখ হাসিনার উন্নয়ন দেখে বিএনপির মাথা নষ্ট হয়ে গেছে। বিএনপি-জামায়াত বিভিন্ন সময়ে বিভিন্ন দফা দিয়ে রফায় পরিনত হয়েছে।

আরও পড়ুন : দুষ্টলোকের সংখ্যা বেড়ে গেছে

নির্বাচনী এলাকাবাসীর উদ্দেশ্য আব্দুর রহমান বলেন, ফরিদপুর-১ আসনে রেল চালু হয়েছে, চন্দনা-বারাশিয়া নদী খনন হয়ে কৃষক ভাইয়েরা সে সুফল ভোগ করছেন। ঘরে ঘরে শতভাগ বিদ্যুৎ চালু হয়েছে, কাঁচা রাস্তা পাকা হয়েছে। আর যে কাজগুলি এই আসনে বাকি আছে, শেখ হাসিনাকে আগামী নির্বাচনে আপনারা আবারো ম্যান্ডেট দিন। আর আমি যদি শেখ হাসিনার পাশে থাকতে পারি তাহলে ফরিদপুর-১ আসনে আমি উন্নয়নের ভরে দিবো ইনশাআল্লাহ।

যুব সমাবেশে সম্মানিত অতিথির বক্তব্যকালে জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক বলেন, নির্বাচনী এলাকায় আব্দুর রহমানের আসার কথা শুনে হাজার হাজার নেতাকর্মীরা ছুটে আসেন। নেতাকর্মীদের উপস্থিতিতে দেখে বুঝা যায় ফরিদপুর-১ আসনে আব্দুর রহমানই এমপি হওয়ার যোগ্যতা রাখেন। এবার তিনি এমপি হলে মন্ত্রী হবেন।

আরও পড়ুন : সোনা গায়েবের মামলা ডিবিতে

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠু, জেলা আওয়ামী যুবলীগের সদস্য শরীফ মো. সেলিমুজ্জামান লিটু, দাউদুজ্জামান দাউদ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা