ফাইল ফটো
জাতীয়
খাদ্য সম্মেলন

ইতালি যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৩ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) আয়োজনে খাদ্য সম্মেলনে যোগ দিতে ইতালিতে যাবেন।

আরও পড়ুন: ঢাকা-১৭ সংসদীয় আসনে নৌকার জয়

তিনি দেশটিতে ২৫ জুলাই পর্যন্ত অবস্থান করবেন। এফএও’র এ সম্মেলনের ফাঁকে ইউরোপের দেশগুলোতে নিযুক্ত বাংলাদেশি দূতদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করবেন। রাজধানী রোমে এ বৈঠক হবে।

এ তথ্য নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সূত্র থেকে জানা যায়, আগামী ২৪ জুলাই বাংলাদেশি দূতদের নিয়ে প্রধানমন্ত্রীর এ বৈঠক হবে। ইউরোপে থাকা বাংলাদেশের ১৫টি মিশনের মধ্যে ১৩টি মিশনের দূতরা ওই বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন: জি-২০ বৈশ্বিক সিদ্ধান্ত গ্রহণে অনন্য সুযোগ

ইতালি, রাশিয়া, যুক্তরাজ্য, সুইডেন, বেলজিয়াম, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, গ্রিস, নেদারল্যান্ডস, পোল্যান্ড, রোমানিয়া, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ডে কর্মরত দূতরা বৈঠকে যোগ দেবেন বলে জানা গেছে।

বাংলাদেশে জাতীয় নির্বাচনের আগে ইউরোপে নিযুক্ত দূতদের নিয়ে সরকার প্রধানের এই বৈঠক খুবই গুরত্বপূর্ণ হবে বলে জানিয়েছে কূটনৈতিক সূত্রগুলো। প্রধানমন্ত্রী দূতদের বিভিন্ন দিক নির্দেশনা দেবেন বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: ওয়াটার বাস ডুবির ঘটনায় আটক ৬

আগামী ২৪ থেকে ২৬ জুলাই ইতালির রোমের এফএও হেড কোয়ার্টারে ইউএন ফুড সিস্টেম স্টকটেকিং সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

ইতালি সফরে প্রধানমন্ত্রী খাদ্য সম্মেলনে উদ্ধোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। সম্মেলনে যোগ দেওয়া ছাড়াও ইতালির শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা