ফাইল ফটো
জাতীয়
অধ্যক্ষ সম্মেলন

আজ বৃত্তির চেক তুলে দেবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আজ রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘অধ্যক্ষ সম্মেলন ও বৃত্তি প্রদান অনুষ্ঠান’ আয়োজিত হবে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেবেন। অনুষ্ঠানে অংশ নেবেন দেশের ২২৫৭টি কলেজের অধ্যক্ষ।

আরও পড়ুন: এফডিসি সিগন্যালে ট্রেন থামিয়ে অবরোধ

শনিবার (১৫ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।‌

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘অধ্যক্ষ সম্মেলন ও বৃত্তি প্রদান অনুষ্ঠান ২০২৩’ সকাল ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন: আজ থেকে মোটরসাইকেল চলাচল বন্ধ

এছাড়া শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন। এ আয়োজনে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।

এ অনুষ্ঠানে অংশ নেবেন সারাদেশ থেকে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২২৫৭টি কলেজের অধ্যক্ষবৃন্দ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিশেষ চাহিদা-সম্পন্ন ও অসচ্ছল মেধাবী শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর হাত থেকে বৃত্তি গ্রহণ করবেন।

আরও পড়ুন: শেখ হাসিনার কারাবন্দি দিবস

এছাড়াও অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক গৃহীত ১০টি শিক্ষা সংক্রান্ত উন্নয়ন কাজের উদ্বোধন ঘোষণা করবেন।

ইতিমধ্যে অনুষ্ঠান আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন সারাদেশের অধ্যক্ষবৃন্দ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা