জাতীয়

ফাঁকা ঢাকায় বিশেষ অভিযান

নিজস্ব প্রতিবেদক : ঈদুল আজহা ঘিরে ফাঁকা ঢাকা নিরাপদ রাখতে ছিঁচকে চোর, মলম পার্টি ও অজ্ঞান পার্টিসহ এ ধরনের পেশাদার অপরাধীদের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আরও পড়ুন : ভোটাররা ঠিক করবে কে ক্ষমতায় আসবে

মঙ্গলবার (২৭ জুন) রাজধানীর মহাখালী বাস টার্মিনালের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এসব কথা বলেন ডিএমপি কমিশনার।

খন্দকার গোলাম ফারুক বলেন, ঈদের সময় ফাঁকা ঢাকা নিরাপদ রাখতে এসব পেশাদার অপরাধীরা যেন জামিন না পায় সে ব্যাপারে চেষ্টা করবেন তারা।

আরও পড়ুন : বিদ্রোহীদের পুতিনের তিন সুযোগ

তিনি বলেন, ৬০০ জন পেশাদার অপরাধীদের গ্রেফতার করা হয়েছে। আমরা চেষ্টা করব ঈদের আগে যেন তাদের জামিন না হয়।

ডিএমপি প্রধান বলেন, গত ঈদে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। এবারো আমরা পূর্ণ নিরাপত্তা দিতে পারব। আমাদের টহল পুলিশ থাকবে সার্বক্ষণিক, সিসি ক্যামেরা থাকবে, ডিবি পুলিশ ঢাকার আনাচে-কানাচে ঘুরে বেড়াবে।

ডিএমপি কমিশনার বলেন, পুলিশের সর্বোচ্চ নিরাপত্তা থাকবে। তবু যারা বাড়ি যাচ্ছেন, আপনাদের মালামাল বিশেষ করে, স্বর্ণ বা নগদ টাকা কারো কাছে নিরাপদে গচ্ছিত রেখে যাবেন।

আরও পড়ুন : সেন্টমার্টিন নিয়ন্ত্রণের আলোচনা হয়নি

তিনি আরও বলেন, রাস্তার পরিস্থিতি ভালো। এখন যে অবস্থা দেখলাম চাপ নেই। শর্ট রুটে দু-একটা গাড়ি বেশি ভাড়া নেওয়ার চেষ্টা করছে। আমরা বিআরটিএর ম্যাজিস্ট্রেট দিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। দূরপাল্লার গাড়িতে চার্ট অনুযায়ী ভাড়া নিচ্ছে। যাত্রীরা যদি অভিযোগ করেন আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব। কেউ হয়রানির শিকার হলে আমরা জানতে পারলে ব্যবস্থা নেব।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা