জাতীয়
ঢাকায় ভোটের মহড়া বৃহস্পতিবার

ইভিএমে ভোটের সংখ্যা বাড়াতে চায় কমিশন

নিজস্ব প্রতিবেদক:

ইভিএমে অনুষ্ঠিত বিগত কয়েকটি নির্বাচনে ভোটারের উপস্থিতি নিয়ে এক ধরনের অস্বস্তিতে রয়েছে কমিশন। ইভিএমে অনুষ্ঠিত রংপুর-৩ এবং চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে দেখা গেছে, ভোট প্রদানের হার খুবই কম। গত বছরের ৫ অক্টোবর অনুষ্ঠিত রংপুর-৩ আসনে ভোট পড়ে ২১ দশমিক ৩১ শতাংশ। অথচ ২০১৮ সালের ৩০ ডিসেম্বর ইভিএমে অনুষ্ঠিত এই আসনে ভোট পড়েছিল ৫২ দশমিক ৩১ শতাংশ। গত ১৩ জানুয়ারি চট্টগ্রাম-৮ আসনে ভোট পড়ে ২২ দশমিক ৯৪ শতাংশ। একইভাবে গত ১৩ জানুয়ারি চাঁদপুরের হাইমচর পৌরসভার নির্বাচনে ভোট পড়ে ৪০ শতাংশ।

এমন বাস্তবতায় আসন্ন ঢাকার দুই সিটির নির্বাচনে ভোটকেন্দ্র-গুলোতে ভোটার সংখ্যা বৃদ্ধির ওপর জোর দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচনী ব্যবস্থাপনায় অনাস্থার কারণে ভোটাররা খানিকটা কেন্দ্রবিমুখ। তাছাড়া এই যন্ত্রটি ভোটারদের আস্থা টানতে পারেনি। ভোটের বুথ থেকে অনেক ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ভোটারদের ফিরে আসার উদাহরণ আছে। আবার ব্যালটের মতো ইভিএমে ভোট দিয়ে ভোটাররা সন্তুষ্ট হতে পারে না। সিল মারার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে যন্ত্রে অভ্যস্ত হতে চাইছে না অনেকে। এর অন্যতম কারণ হচ্ছে, ইভিএম নিয়ে ভোটারদের মধ্যে প্রশিক্ষণ ও প্রচারে ঘাটতি রয়েছে।

এসব কারণে এবার প্রশিক্ষণ, প্রদর্শন এবং মক ভোটিংয়ের ব্যবস্থার উপর জোর দিয়েছে কমিশন। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে উপলক্ষে আগামী বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুই সিটির সবকেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) অনুশীলনমূলক ভোট (মক ভোট) নেবে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির ইভিএম প্রকল্পের অপারেশন প্ল্যানিং অ্যান্ড কমিউনিকেশন অফিসার ইনচার্জ স্কোয়াড্রন লিডার কাজী আশিকুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়েছে, ঢাকা উত্তর (ডিএনসিসি) ও দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) নির্বাচন উপলক্ষে আগামী মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিনব্যাপী সব ভোটকেন্দ্রে ইভিএম প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ওইদিন ভোটাররা নিকটস্থ যেকোনো ভোটকেন্দ্রে গিয়ে ইভিএমে ভোট দেওয়া সম্পর্কে ধারণা নিতে পারবেন।

আগামী বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবকেন্দ্রে অনুশীলনমূলক (মক) ভোট অনুষ্ঠিত হবে। ভোটাররা সংশ্লিষ্ট ভোটাকেন্দ্রে গিয়ে মক ভোট দিতে পারবেন।

ঢাকা উত্তরে ১ হাজার ৩১৮টি ভোটকেন্দ্রের ৭ হাজার ৮৫০টি বুথে ৩০ লাখ ৯ হাজার এবং দক্ষিণ সিটিতে ১ হাজার ১৫০ ভোটকেন্দ্রের ৬ হাজার ৫৮৯টি বুথে ২৪ লাখ ৫২ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা