জাতীয়

নিজে রান্না করে সাকিবের বাসায় খাবার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী

নিজ হাতে রান্না করে ক্রিকেটার সাকিব আল হাসানের বাসভবনে খাবার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শনিবার সাকিব-শিশির তাদের মেয়ে আলায়না হাসান অব্রিকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর বাসায় যান। সেখানে বেশকিছুক্ষণ সময় কাটানোর পর কথা প্রসঙ্গে শিশিরের কাছে তার প্রিয় খাবারের নাম জানতে চান প্রধানমন্ত্রী। জবাবে শিশির যেসব খাবারের নাম বলেছেন পরদিন সকালে সেসব খাবারই নিজ হাতে রান্না করে পাঠিয়ে দিয়েছেন তিনি।

সাকিবের শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, পোলাও, রোস্ট, রসগোল্লা, গুড়ের সন্দেশ, ছানা ও শীতের পিঠা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। আর প্রধানমন্ত্রীর এমন ভালোবাসা পেয়ে আভিভূত সাকিব ও শিশির দম্পতি।

এনিয়ে সাকিব নিজের অফিসিয়াল ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে একটি স্ট্যাটাসও দেন। সাকিব তাঁর ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর পাঠানো খাবারের ছবি দিয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে স্ত্রী এবং মেয়ের ছবি তুলে সেটা ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘এ পৃথিবীতে আমি সবচেয়ে ভাগ্যবান মানুষ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্যে আমি ভাষাহীন, তাঁর হাতের সুস্বাদু খাবার খেলাম, যা তিনি সকালে নিজ হাতে রান্না করে আমার স্ত্রীর জন্য বাসায় পাঠিয়েছেন। গতকাল তার বাসায় যাওয়ার পর সে (শিশির) নিজের পছন্দের খাবারের কথা জানিয়েছিল। ধন্যবাদ দিয়ে শেষ করতে পারব না। এই স্মৃতি আমার হৃদয়ে সারা জীবন অমলিন থাকবে। আমরা সত্যিই আশীর্বাদপুষ্ট!’

শিশির তাঁর ফেসবুক পেজে একই ছবি পোস্ট করে লিখেছেন, ‘এর চেয়ে বেশি ধন্য হতে পারতাম না। আমার মাননীয় প্রধানমন্ত্রী যখন ব্যস্ততার মাঝেও সময় বের করে আমার জন্য রান্না করে খাবার পাঠান। এর চেয়ে তৃপ্তিকর উপায়ে খাওয়ার কথা চিন্তাও করা যায় না। কাল তার সঙ্গে দেখা করতে গিয়ে জানতে চেয়েছিলেন, আমার পছন্দের খাবার কি কি। তিনি বলেছিলেন নিজ হাতে খাবার রান্না করে পাঠিয়ে দেবেন! আমি এখন সত্যি সত্যিই আনন্দে দিশেহারা। আমার জীবনে সেরা মধ্যাহ্নভোজ। এত ভালোবাসা ও আদরের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে পারব না।’

ক্রিকেটের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার টান অন্যরকম। ভালোবাসেন ক্রিকেটারদেরও। ব্যক্তিগতভাবে খোঁজখবর রাখেন ক্রিকেটারদের পরিবারেরও। ক্রিকেট ও ক্রিকেটসংশ্লিষ্টদের জন্য প্রধানমন্ত্রীর দুয়ার সবসময় খোলা। ক্রিকেটাররা স্ত্রী-পরিজন নিয়েও গণভবনে প্রধানমন্ত্রীর সান্নিধ্যে সময় কাটানোর সুযোগ পান।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা