ছবি : সংগৃহিত
জাতীয়
৫০ বছর পূর্তি

সংসদের বিশেষ অধিবেশন শুরু

স্টাফ রিপোর্টার : মহান জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে শুরু হয়েছে একাদশ জাতীয় সংসদের ২২তম বিশেষ অধিবেশন।

আরও পড়ুন : ইভিএম বা ব্যালট বড় চ্যালেঞ্জ নয়

বৃহস্পতিবার (৬ এপ্রিল) বেলা ১১টা ৩ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিনের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা অধিবেশনে যোগ দিয়েছেন।

এদিন সকাল ১০টায় অনুষ্ঠিত হয় সংসদের কার্য-উপদেষ্টা কমিটির বৈঠক। অধিবেশনের শুরুতেই স্পিকার বিশেষ অধিবেশনের তাৎপর্য তুলে ধরেন। এরপর সভাপতিমণ্ডলী মনোনয়ন দেওয়া হয়। এরপর শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

আরও পড়ুন : সংসদের বিশেষ অধিবেশন শুরু

সভাপতিমণ্ডলীর সদস্যরা হচ্ছেন– এইচ এন আশিকুর রহমান, আসাদুজ্জামান নূর, মকবুল হোসেন, কাজী ফিরোজ রশীদ ও কানিজ ফাতেমা আহমেদ। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যরা অগ্রবর্তিতার ভিত্তিতে সংসদে সভাপতির দায়িত্ব পালন করবেন।

এরপর সংসদে শোক প্রস্তাব উত্থাপন করেন স্পিকার। পরে এক মিনিট নীরবতা পালন শেষে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

আরও পড়ুন : পুনর্বাসন-ক্ষতিপূরণ দিতে কাজ করছি

অধিবেশন শুরুর দিন স্বাভাবিক কার্যক্রম চললেও দ্বিতীয় দিন শুক্রবার (৭ এপ্রিল) শুরু হবে বিশেষ অধিবেশন। এ দিন বিকেল ৩টায় বসবে সংসদের বৈঠক। এ বৈঠকে রাষ্ট্রপতি আবদুল হামিদ স্মারক বক্তৃতা দেবেন।

বিদায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদের এটিই হয়ত সংসদের শেষ ভাষণ। আগামী ২৩ এপ্রিল তার দুই টার্মের মেয়াদ শেষ হতে যাচ্ছে।

আরও পড়ুন : গাউছিয়া পরিদর্শনে ফায়ার সার্ভিস

শনিবার (৮ এপ্রিল) সকালে রাষ্ট্রপতির ভাষণের পরদিন শুরু হবে সংসদের বৈঠক। ওই বৈঠকে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ১৪৭ বিধিতে সাধারণ প্রস্তাব তুলবেন।

এরপর ওই প্রস্তাবের ওপর আলোচনা করবেন তিনি। পরে দুই দিনব্যাপী সাধারণ প্রস্তাবের ওপর সংসদ সদস্যরা বক্তব্য রাখবেন। এরপর তা গ্রহণ করা হবে।

আরও পড়ুন : আপাতত আয়কর দিতে হবে না

১৯৭৩ সালের ৭ এপ্রিল আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছিল বাংলাদেশের জাতীয় সংসদ। এই হিসাবে এবার সংসদ সুবর্ণজয়ন্তী পালন করছে। এ উপলক্ষ্যে বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে। সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বছরব্যাপী আরও কিছু কর্মসূচি পালন করা হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা