ছবি : সংগৃহিত
জাতীয়
জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী

১১ টায় বসছে বিশেষ অধিবেশন

স্টাফ রিপোর্টার : মহান জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ অধিবেশন বসছে আজ। এটি একাদশ জাতীয় সংসদের ২২তম অধিবেশন।

আরও পড়ুন : গ্যাস সংকটে রাজধানীবাসী

বৃহস্পতিবার (৬ এপ্রিল) বেলা ১১টায় অধিবেশন শুরু হবে। এর আগে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠেক। বৈঠকে অধিবেশনের মেয়াদসহ বিস্তারিত কার্যসূটি চূড়ান্ত হবে।

সংসদ অধিবেশন শুরুর দিন স্বাভাবিক কার্যক্রম চললেও দ্বিতীয় দিন শুরু হবে বিশেষ অধিবেশন। এদিন (শুক্রবার) বিকেল ৩টায় বসবে সংসদের বৈঠক। এ বৈঠকে রাষ্ট্রপতি আবদুল হামিদ স্মারক বক্তৃতা দেবেন।

আরও পড়ুন : দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

বিদায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদের এটিই সংসদের সম্ভাব্য শেষ ভাষণ। আগামী ২৩ এপ্রিল তার দুই টার্মের মেয়াদ শেষ হতে যাচ্ছে।

শনিবার (৮ এপ্রিল) সকালে রাষ্ট্রপতির ভাষণের পরদিন শুরু হবে সংসদের বৈঠক। ওই বৈঠকে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১৪৭ বিধিতে সাধারণ প্রস্তাব তুলবেন। এরপর তিনি ওই প্রস্তাবের ওপর আলোচনা করবেন। পরে দুদিনব্যাপী সাধারণ প্রস্তাবের ওপর সংসদ সদস্যরা বক্তব্য রাখবেন। এরপর তা গ্রহণ করা হবে।

আরও পড়ুন : ১১ টায় বসছে বিশেষ অধিবেশন

করোনাকালের ধারাহিকতায় এবারও এমপিদের কোভিড-১৯ টেস্ট করে সংসদ অধিবেশনে যোগ দিতে হবে। এছাড়া সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সবাইকে করোনার নমুনা পরীক্ষা করতে হবে।

প্রসঙ্গত, ২০২০ সালের নভেম্বর মাসে বাংলাদেশের সংসদের ইতিহাসে প্রথমবারের মতো বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল।

আরও পড়ুন : আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ওই বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। ওই সময় বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে স্মারক বক্তৃতা দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

জাতির পিতাকে শ্রদ্ধা জানাতে ওইদিনই সংসদে একটি প্রস্তাব এনেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই প্রস্তাব নিয়ে সংসদে প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধীদলীয় নেতাসহ সরকারি ও বিরোধীদলীয় ৭৯ সংসদ সদস্য এর ওপর ১৯ ঘণ্টা ৩ মিনিট আলোচনা করেন। পরে তা সর্বসম্মতক্রমে গ্রহণ করা হয়।

আরও পড়ুন : সংসদের বিশেষ অধিবেশন কাল

প্রথম দিনের কার্যসূচিতে যা থাকছে

শুরুতেই সভাপতিমণ্ডলী মনোনয়নের পর শোকপ্রস্তাব গ্রহণ করা হবে। এরপর মন্ত্রীদের প্রশ্নোত্তর। প্রথমদিনে সড়ক পরিবহন ও মহসড়ক বিভাগ, সেতু বিভাগ, রেলপথ, মহিলা ও শিশু এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রশ্নোত্তর অনুষ্ঠিত হবে। তবে, প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন হতে পারে বলে জানা গেছে।

এদিক, সংসদ কাজে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক দুর্নীতি দমন কমিশনের বার্ষিক প্রতিবেদন ২০২২ উপস্থাপন করবেন।

আরও পড়ুন : বাসের অগ্রিম টিকিট বিক্রি ৭ এপ্রিল

জনপ্রশাসন প্রতিমন্ত্রী উপস্থাপন করবেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ২০২২ সালের বার্ষিক প্রতিবেদন। এছাড়া বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের ২০২১-২২ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করবেন।

অধিবেশনের প্রথমদিন সংসদে সাতটি বিল তোলা হবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বাংলাদেশ বিমান (রহিত বাংলাদেশ বিমান অর্ডার ১৯৭২ পুনর্বহাল এবং সংশোধন বিল) ২০২৩, সংসদ কাজে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বাংলাদেশ সরকারি-বেসরকারি অংশীদারত্ব (সংশোধন) বিল ২০২৩, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম চিড়িয়াখানা বিল ২০২৩, স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য শেখ হাসিনা পল্লি উন্নয়ন একাডেমি জামালপুর বিল ২০২৩ এবং শেখ রাসেল পল্লি উন্নয়ন একাডেমি রংপুর বিল ২০২৩, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান অত্যাবশক পরিষেবা বিল ২০২৩ এবং স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ওষুধ কসমেটিকস বিল ২০২৩ উপস্থাপন করবেন।

আরও পড়ুন : ঋণ চান বঙ্গবাজারের ব্যবসায়ীরা

১৯৭৩ সালের ৭ এপ্রিল আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছিল বাংলাদেশের জাতীয় সংসদ। এই হিসাবে এবার সংসদ সুবর্ণজয়ন্তী পালন করছে। এ উপলক্ষে বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে। সুবর্ণজয়ন্তী উপলক্ষে বছরব্যাপী আরও কিছু কর্মসূচি পালন করা হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী...

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম

শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন অসহায় অবস্থায় বসবাস করা গোলাপি বেগম অবশেষে ফিরলেন ন...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

রাশমিকা স্বীকার করলেন নিজের যে দুর্বলতা

বহুভাষিক সিনেমায় অভিনয় করতে গিয়ে উচ্চারণ ও কথা বলার ধরন নিয়ে প্রায়ই সামাজিক য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা