জাতীয়

বায়ুদূষণে চতুর্থ অবস্থানে ঢাকা, শীর্ষে লাহোর

সান নিউজ ডেস্ক: আজ বুধবার রাজধানী ঢাকার বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’। বাতাসের মানের দিক থেকে বিশ্বের ৯৯টি শহরের মধ্যে তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে ঢাকা, স্কোর ১৭৪। অন্যদিকে ২১৯ স্কোর নিয়ে দূষণের শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। ১৭৯ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই।

আরও পড়ুন: মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ আরোহীর মৃত্যু

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ার থেকে এ তথ্য জানা যায়।

বুধবার সকাল সাড়ে আটটায় আইকিউ এয়ারের তালিকায় দেখা গেছে, সবচেয়ে দূষিত ১০টি শহরের ৮টিই এশিয়ার। ১৭৫ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভারতের কলকাতা। ১৭২ স্কোর নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে ইতালির মিলান। এর পরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে ভারতের দিল্লি, মুম্বাই, চীনের উহান, মঙ্গোলিয়ার উলানবাটর এবং উত্তর মেসিডোনিয়ার কোজে।

গত দুই মাসে (ডিসেম্বর ও জানুয়ারি) ঢাকার বায়ু ছিল ‘অস্বাস্থ্যকর’ বা ‘খুবই অস্বাস্থ্যকর’ অবস্থায়। তালিকায় প্রায় প্রতিদিনই দূষিত বায়ুর তালিকায় শীর্ষে ছিল ঢাকা।

আইকিউ এয়ারের ওই তালিকায় মোট ৬টি ক্যাটাগরিতে রাখা হয়েছে বিশ্বের ৯৮টি শহরকে। ওই তালিকায় সবচেয়ে খারাপ অবস্থান হলো ‘বিপজ্জনক’। কোনো শহরের স্কোর ৩০১-এর বেশি হলে তাকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হয়। তবে বুধবার ওই স্তরে নেই কোনো শহরই।

আরও পড়ুন: আরও ১৫ জনের করোনা শনাক্ত

এর পরের স্থানগুলো যথাক্রমে খুবই অস্বাস্থ্যকর (২০১-৩০০), অস্বাস্থ্যকর (১৫১-২০০), বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর (১০০-১৫০), সহনীয় (৫১-১০০) এবং ভালো বায়ু (০-৫০)।

অন্যদিকে, ভালো বায়ুর তালিকায় শূন্য স্কোর নিয়ে সবচেয়ে ভালো বাতাসের মান যুক্তরাষ্ট্রের সল্ট লেক সিটির। অবস্থান ৯৯ তম।

প্রসঙ্গত, বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্টের ওপর ভিত্তি করে- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২,সিও,এসও২ এবং ওজোন (ও৩)।

সান নিউজ/জেএইচ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা