ছবি : সংগৃহিত
জাতীয়

বেনাপোলে আমদানি বন্ধ

সান নিউজ ডেস্ক : বেনাপোল কাস্টমস ইমপোর্ট জেনারেল মেনিফেস্ট (আইজিএম) অনলাইনে চালু করায় ভারতীয় সিঅ্যান্ডএফ এজেন্ট ও ট্রান্সপোর্ট ইউনিয়ন বাংলাদেশে পণ্য আমদানি বন্ধ করে দিয়েছে।

আরও পড়ুন : সবই আল্লাহর ইচ্ছা

রোববার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে আমদানি বন্ধ থাকলেও বাংলাদেশ থেকে ভারতে পণ্য রপ্তানি স্বাভাবিক রয়েছে।

অনলাইনে এন্ট্রির পর ভুল হলে সেটা কিভাবে সংশোধন হবে তা না জানানোয় ভারতীয় ট্রান্সপোর্ট ইউনিয়ন কাজ বন্ধ করে দিয়েছে।

পেট্রাপোল সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কার্ত্তিক চক্রবর্তী বলেন, ‘আইজিএম করার আগে কার পাস করতে হয়। সেখানে পণ্যের নাম, পরিমাণ, ট্রাকের নম্বর, চ্যাসিস নম্বর, ট্রাক চালক, হেলপারের নাম পরিচয় লিপিবদ্ধ করতে হয়।

আরও পড়ুন : আদালতে ফিরছেন আইনজীবীরা

এরপর সেটা বাংলাদেশ কাস্টমসের কাছে পৌঁছালে তারা এন্ট্রি করেন। তারপর পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করে। এখানে কোনো ভুল হলে সেটা সংশোধন করতে এক থেকে দেড় মাস লেগে যায়।’

পেট্রাপোল এক্সপোর্টার্স অ্যান্ড ইমপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি পরিতোষ বিশ্বাস জানান, ‘কার পাসে ট্রাক নম্বর বা চালক হেলপারের নাম লেখা থাকবে। কোনো সমস্যা হলে (ট্রাক বিকল, দুর্ঘটনা, চালক, হেলপার অসুস্থ) সেই ট্রাক বা চালক হেলপার না এলে সেটা কিভাবে সংশোধন হবে।’

আরও পড়ুন : পাহাড়ে সন্ত্রাসী হামলার শিকার ৩ বাঙালি

এসব কারণে ভারতের ট্রাক চালকরা বাংলাদেশে পণ্য নিয়ে যেতে আগ্রহী নয় বলে জানিয়েছেন তারা।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) বেনাপোল বন্দর ব্যবহারকারীদের পেট্রাপোল কাস্টমস কর্তৃপক্ষের সাথে এ বিষয়ে বৈঠকের কথা রয়েছে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাজেদুর রহমান জানান, এ ব্যাপারে ভারতীয় এজেন্টের সাথে আলোচনা চলছে। ফলপ্রসু আলোচনা হলে আমদানি পুনরায় চালু হবে।

আরও পড়ুন : সব সাফল্যের অংশীদার আনসার বাহিনী

বেনাপোল স্থল বন্দরের উপপরিচালক আব্দুল জলিল বলেন, আইজিএম সমস্যা নিয়ে বেনাপোল বন্দরে রোববার সকাল থেকে কোনো পণ্য নিয়ে ভারতীয় ট্রাক প্রবেশ করেনি। আলোচনা করে বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।

সান নিউজ/এনজে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা