রাজনীতি

মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন এনেছি

সান নিউজ ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন ‘নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীরা সারাজীবন ধারণ করবে, আত্মস্থ করবে এবং তা প্রয়োজনমতো প্রয়োগ করতে পারবে। কেননা আমরা মূল্যায়ন পদ্ধতিতেও গুণগত পরিবর্তন এনেছি।

আরও পড়ুন: নাইজেরিয়ায় বন্দুক হামলায় নিহত ৪০

শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন শেখ কামাল আন্তঃস্কুল ও মাদরাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন,‘নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীরা সারাজীবন ধারণ করবে, আত্মস্থ করবে এবং তা প্রয়োজনমতো প্রয়োগ করতে পারবে। কেননা আমরা মূল্যায়ন পদ্ধতিতেও গুণগত পরিবর্তন এনেছি। সত্যিকারের ভালো মানুষ হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলবার জন্য প্রচেষ্টা চালাচ্ছি। এক্ষেত্রে যদি কোনো ভালো গঠনমূলক পরামর্শ থাকে তাহলে তা নিশ্চই আমরা গ্রহণ করবো।

তিনি আরও বলেন, ‘কবিতা বা বিশিষ্ট লেখকদের গদ্যের বেলায় কখনো কোন সূত্র থাকে না। এমনকি আমরাও কখনো তা দেখিনি। তবে লেখাগুলো কোথা থেকে নেওয়া হয়েছে সেক্ষেত্রে কৃতজ্ঞতা স্কীকার করা একটি সাধারণ নিয়ম।’

আরও পড়ুন: পানি সঙ্কটে দক্ষিণ আফ্রিকা

ডা. দীপু মনি বলেন, ‘এতো ডামাডোলের মধ্যে সম্পূর্ণ উদ্দ্যেশ্যমূলকভাবে নতুন শিক্ষাক্রমকে এড়িয়ে যাওয়া হচ্ছে। এখানে যে আমরা পুরো গঠন পঠন পদ্ধতি পরিবর্তন করে শিক্ষার্থীদের আনন্দঘন শিক্ষার পরিবেশ দেওয়া হচ্ছে তা এড়িয়ে যাওয়া হচ্ছে।’

এসময় অন্যদের মধ্যে চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: মাহিকে উপ-কমিটিতে রাখার নির্দেশ

দুইদিনব্যাপী এই প্রতিযোগিতায় মোট ৩২ টি ইভেন্টে ৫১২ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা