আন্তর্জাতিক

পানি সঙ্কটে দক্ষিণ আফ্রিকা

সান নিউজ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার নাগরিকদের কয়েক মাস ধরেই ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ ছাড়া দিন পার করতে হচ্ছে।

আরও পড়ুন: বাংলাদেশ সমৃদ্ধির পথে বিশ্বের বিস্ময়

এবার তাদের সঙ্কটের তালিকায় যুক্ত হয়েছে পানি। বিদ্যুৎ বিভ্রাটের কারণে দেশটির কয়েকটি অঞ্চলে পানি সরবরাহ ব্যাহত হচ্ছে।

প্রাদেশিক পানি সরবরাহ প্রতিষ্ঠান র‌্যান্ড ওয়াটার চলতি সপ্তাহে জানিয়েছে, বিদ্যুৎ সরবরাহ না থাকায় পাম্প স্টেশনে পানি তোলা যাচ্ছে না। এর ফলে জোহানেসবার্গ এবং প্রিটোরিয়ার কিছু অংশে পানি সরবরাহ বন্ধ রয়েছে।

থমাস মাবাসা নামের একজন রেলকর্মী জানিয়েছেন, তিনি কর্মস্থলে গোসল সেরে নেন। কিন্তু তার সন্তানরা বাড়িতে গোসল করতে পারছে না। তাদেরকে গোসল না করেই স্কুলে যেতে হচ্ছে।

আরও পড়ুন: পাকিস্তানে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১৭

এই পরিস্থিতির প্রতিবাদে রাজধানীর উত্তরে সোশাংগুভে শহরে রাস্তায় নেমেছেন বাসিন্দারা। বিক্ষোভকারীরা পাথর ও বর্জ্য দিয়ে রাস্তা অবরোধ করেছিলেন।

মাবাসা বলেন, ‘কখনও কখনও মধ্যরাতে পর্যন্ত বসে থাকি পানির আশায়, যাতে পানি চলে যাওয়ার আগেই বাচ্চার গোসল সেরে নিতে পারে।’

আফ্রিকার সবচেয়ে শিল্পোন্নত অর্থনীতির দেশটি গত বছরে রেকর্ড বিদ্যুতের ঘাটতির কারণে পঙ্গু হয়ে গেছে। কারণ দেশটির বিদ্যুৎ সরবরাহ প্রতিষ্ঠান এসকম ঋণের ভারে জর্জরিত। অর্থ সঙ্কটের কারণে বিদ্যুৎ উৎপাদনের জন্য তেল ও কয়লা কিনতে পারছে না প্রতিষ্ঠানটি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা থাকছে কর্মসূচিতে

বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা