সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

দাঁতভাঙা জবাব দেওয়া হবে

আন্তর্জাতিক ডেস্ক: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কঠোর হুশিয়ারি দিয়ে বলেছেন, রাশিয়াকে কোনো দেশ হুমকি দিলে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে। এটি অবিশ্বাস্য হলেও সত্য যে, আমরা আবার জার্মান লেপার্ড ট্যাংকের হুমকির সম্মুখীন। খবর এএফপির।

আরও পড়ুন: স্মার্ট বাংলাদেশ মানে স্মার্ট নাগরিক

তিনি স্তালিনগ্রাদে ৮০ বছর নাৎসি সেনাদের বিরুদ্ধে রেড আর্মির বিজয়ের স্মরণে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এমন হুশিয়ারি দেন।

ইউক্রেনকে ট্যাংক সরবরাহের ঘোষণা দেওয়ায় ওই অনুষ্ঠানে জার্মানির কঠোর সমালোচনা করেন পুতিন।

আরও পড়ুন: পাঠ্যপুস্তক নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন, ক্রেমলিন নতুন করে ইউক্রেনে হামলা চালানোর জন্য তাদের বাহিনীকে একত্রিত করছে। এর পরই এমন হুশিয়ারি দিলেন পুতিন।

পুতিন আরও জানিয়েছেন, লেপার্ড মোকাবিলায় আমাদের কিছু প্রস্তুতি নিতে হচ্ছে। ইউক্রেনের সঙ্গে সম্পূর্ণ ভিন্নধর্মী ও আধুনিক যুদ্ধ হবে। রাশিয়ার সঙ্গে লড়াই করার জন্য এ মাসে আধুনিক যুদ্ধ ট্যাংক সরবরাহে পশ্চিমা দেশগুলোর কাছ থেকে প্রতিশ্রুতি পেয়েছে ইউক্রেন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের আকাশে চীনা নজরদারি!

এদিকে ইউক্রেন সফরে গিয়ে ইইউ প্রধান উরসুলা ভন ডের লেন বলেন, আগামী ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করবে ইইউ।

জেলেনস্কি ভন ডের লেনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বলেন, রাশিয়া কেবল ইউক্রেনের বিরুদ্ধে না, তারা একটি মুক্ত ইউরোপ এবং মুক্ত বিশ্বের বিরুদ্ধে অস্ত্র হাতে নিয়েছে।

আরও পড়ুন: চার জেলায় শৈত্যপ্রবাহ

প্রসঙ্গত, গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়ার বাহিনী। মস্কোর পক্ষ থেকে একে বিশেষ সামরিক অভিযান হিসেবে বর্ণনা করা হয়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, রাশিয়ার নিজস্ব নিরাপত্তা রক্ষার জন্য ও মস্কোকে দুর্বল করতে পশ্চিমা প্রচেষ্টার বিরুদ্ধে এ অভিযান জরুরি ছিল। তবে ইউক্রেন ও তার পশ্চিমা মিত্ররা দাবি করে, ভৌগোলিক সীমা বাড়াতেই এ হামলা করেছে রাশিয়া।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

শ্রমিকের সমস্যা যেখানে, শ্রমিক কল্যাণ ফেডারেশন সেখানে : আতিকুর রহমান

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, &lsq...

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি, প্যাট্রিয়ট মোতায়েন

ইরানের সঙ্গে নতুন করে বড় ধরনের সংঘাতের শঙ্কা তৈরি হওয়ার প্রেক্ষাপটে নিজেদের ম...

বাংলা রকের জীবন্ত কিংবদন্তি জেমস

রকসংগীতের দুনিয়ায় কিছু কণ্ঠ শুধু গান গায় না, বরং আস্ত একটা সময়কে ধারণ করে বেঁ...

মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকট ও লাগেজ পেতে দেরি হওয়াকে কেন...

অবশেষে সৌদি ও আমিরাতের মধ্যে বরফ গলছে!

সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক নিয়ে কিছুদিন ধরে নানা গুঞ্জন চললেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা