তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ (ফাইল ছবি)
রাজনীতি

উন্নয়নের পক্ষে রায় দিতে হবে

সান নিউজ ডেস্ক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, পাকিস্তান সৃষ্টির পর বঙ্গবন্ধু বুঝতে সক্ষম হয়েছিলেন বাঙ্গালী জাতির জন্য বড় বিপর্যয় আসবে। এজন্যই পাকিস্তানীদের শোষণের নাগপাশ থেকে মুক্তির স্বপ্ন দেখতে শুরু করেন। বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্বে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে পৃথিবীর বুকে একটি স্বাধীন জাতি হিসেবে বাঙালির অস্তিত্ব সূচিত হয়।

আরও পড়ুন: নাইজেরিয়ায় বন্দুক হামলায় নিহত ৪০

তিনি বলেন, বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন- ক্ষুধা, দারিদ্রমুক্ত, সুখি-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার। এমনি প্রেক্ষাপটে বঙ্গবন্ধু যখন দেশকে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ঠিক তখনিই কিছু বিপদগামী, ক্ষমতালোভী ও চক্রান্তকারীদের হাতে শাহাদাৎ বরণ করেন। আজ বঙ্গবন্ধু বেঁচে থাকলে বিশ্বের বুকে বাংলাদেশ নামক দেশটি হয়তো আলাদাভাবে পরিচিত হত।

শুক্রবার রাত সাড়ে ১০ টায় রামুর বঙ্গবন্ধু উৎসবে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

রামু হাইস্কুলে আয়োজিত বঙ্গবন্ধু উৎসবের ষষ্ঠ দিনের আলোচনা সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু উৎসব উদযাপন পরিষদের চেয়ারম্যান ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবুল শর্মা।

আরও পড়ুন: প্রাণহানির শীর্ষে জাপান

ড. হাছান মাহমুদ বলেন, নির্বাচন সন্নিকটে। বিএনপির নেতারা সরকারের তৈরি সেতুর উপর উঠেও সরকারের উন্নয়ন হয়নি বলে সমালোচনা করেন। তারা করোনার টিকা নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে। অথচ পরবর্তীতে মীর্জা ফখরুলসহ বিএনপির সব নেতারা টিকা নিয়েছেন।

মন্ত্রী বলেন, কক্সবাজার এখন আগের মতো নেই। স্বপ্নের রেল, এখন বাস্তবে রূপ নিয়েছে। বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গ্রামীণ জনপদের মানুষের স্বপ্ন পূরণে অবিস্মরণীয় অবদান রেখে গেছেন। দেশের লাখো মানুষকে মুজিব বর্ষের ঘর উপহার দিয়েছেন। শেখ হাসিনার মেধাবী নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশে পরিণত হয়েছে। এখন খালি পা আর ছেঁড়া জামা পড়ার দৃশ্য দেখা যায় না, কুড়ে ঘরেও মানুষ থাকে না। মানুষের স্বপ্ন আওয়ামী লীগ সরকার বাস্তবে রূপ দিচ্ছে। তাই আগামী নির্বাচনে উন্নয়নের পক্ষে সবাইকে রায় দিতে হবে।

আলোচনা সভায় শুভেচ্ছা বক্তৃতা করেন বঙ্গবন্ধু উৎসবের সমন্বয়ক কক্সবাজার ৩ আসনের এমপি সাইমুম সরওয়ার কমল।

আরও পড়ুন: গ্যাস থাকবে না যেসব এলাকায়

বঙ্গবন্ধু উৎসবের মহাসচিব উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক ও উপজেলা যুবলীগ সাধারণ নীতিশ বড়ুয়া সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- কক্সবাজার জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম, কাউয়ারখোপ ইউনিয়নের চেয়ারম্যান শামশুল আলম, কক্সবাজার জেলা পরিষদের সদস্য ফরিদুল আলম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান প্রমুখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা