জাতীয়

ঈদ মৌসুমেও পর্যটক নেই, ক্ষতি কয়েক কোটি টাকা

সৈয়দ মেহেদী হাসান, বরিশাল থেকে:

দক্ষিণাঞ্চলে চলছে পর্যটনের ভরা মৌসুম। বিগত বছরগুলোতে ঈদ-উল-আযহার পরে পর্যটনস্পটগুলোতে পা ফেলার স্থান জুটতো না। কিন্তু এ বছর পুরোপুরি উল্টাে চিত্র। করোনার আঘাতে পর্যুদস্ত বরিশাল বিভাগের পর্যটন খাত।

পর্যটন ব্যবসায়ীরা জানিয়েছেন, বছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত পাঁচমাস পর্যটনের ভরা মৌসুম। এ সময় ভ্রমণপিয়াসুদের সমাগমে মুখর থাকতো কুয়াকাটা, আটঘর-কুড়িয়ানা, দুর্গাসাগর, শুভসন্ধ্যা সি-বিচ, মনপুরার মতো চিত্তাকার্ষক প্রাকৃতিক জনপদগুলো। মৌসুমের এই পাঁচমাসে বিভাগের বিভিন্ন স্পটে দিনে কমপক্ষে দশ সহস্রাধিক পর্যটক আসতেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে।

পর্যটন সাংবাদিক আরিফ রহমান মনে করেন, করোনা পূর্ববর্তী সময়ে দক্ষিণাঞ্চলের পর্যটনস্পটে মৌসুমে কম করে হলেও পনেরো লাখের বেশি মানুষ অবসর কাটাতে আসতেন। এতে দক্ষিণাঞ্চলে অর্থনৈতিক সমৃদ্ধি আসতো। অথচ এবার স্থানীয় মানুষ ছাড়া পর্যটকদের দেখা মিলছে না দর্শনীয় স্থাপনায়। মূলত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর থেকে দেশি-বিদেশি পর্যটক আসছেন না। তাই ধস নেমেছে পর্যটন খাতে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত বছর এ সময়টাতে কুয়ায়াটা, আটঘর-কুড়িয়ানার পেয়ারা বাগানের মতো বড় বড় পর্যটন স্পটগুলোতে ছিল প্রচুর লোকসমাগম। যা এবছর পুরোই শূন্য। পর্যটক না থাকার ফলে বন্ধ রয়েছে হোটেল-মোটেল খাবার রেস্টুরেন্টগুলো।

এছাড়া বরিশালের বঙ্গবন্ধু উদ্যান, আবদুর রব সেরনিয়াবাত সেতু, দুর্গাসাগর, গুঠিয়া মসজিদ, বরগুনার শুভসন্ধ্যা চর, মনপুরাসহ বিভিন্ন স্পটে বিগত বছরগুলোর চেয়ে দর্শনার্থীর সংখ্যা তেমন একটা বেশি ছিল না। যে দুই একজন পরিবার অথবা প্রিয়জনকে নিয়ে ঘুরতে বের হয়েছে তাদের সবাই স্থানীয়।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. বাসুদের কুমার দাস জানান, করোনা ভাইরাসে বিভাগে মৃত্যু হয়েছে ১১৯ জনের। এছাড়া আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৯৪৬। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩ হাজার ৭১২ এবং হাসপাতালে চিকিৎসাধীন আছে ৮৯৭।

কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম এ মোতালেব শরীফ জানান, করোনা ভাইরাসের ফলে পর্যটন খাতে কয়েক কোটি টাকার লোকসান হয়েছে। গত ১৮ মার্চ থেকে অর্নিদিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় সকল পর্যটনস্পট। ১ জুলাই সকল স্পট খুলে দেওয়া হলেও পর্যটক আসছেন না।

তিনি আরও বলেন, ‘আমরা স্বাস্থ্যবিধি মেনে আমাদের হোটেল-মোটেলগুলোতে পরিচ্ছন্নভাবে সাজিয়ে তুলেছি। আশা করছি, পর্যটকরাও স্বাস্থ্যবিধি মেনে কুয়াকাটা ভ্রমণে আসবেন।’

নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারেফ হোসেন বলেন, ‘আটঘর-কুড়িয়ানা এলাকায় আমরা এখনও পর্যটকদের জন্য ট্রলারের মাধ্যমে পেয়ারা বাগানে ভ্রমণের অনুমতি দিচ্ছি না। করোনা প্রতিরোধে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বাররা কাজ করে যাচ্ছেন।’

আটঘর-কুড়িয়ানার একাধিক ট্রলারচালক বলেন, ‘করোনার কারণে আমাদের প্রচুর ক্ষতি হচ্ছে। পর্যটকদের ভ্রমণে বাগানে কোনো ট্রলার চলাচলের অনুমতি নেই। আমাদের সারা বছরের সবচেয়ে বড় রোজগারের পথটি বন্ধ। তবে আড়ত থেকে বিভিন্ন উপজেলায় পেয়ারা পৌছে দিয়ে আপাতত সংসার চলছে।’

বরিশালের নতুল্লাবাদ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাসরেক বাবলু জানান, টার্মিনালে এক হাজার ৫০০ জনের মতো শ্রমিক আছেন। করোনাভাইরাসের কারণে অনেকদিন যানবাহন চলাচল বন্ধ ছিল। এখন বিধি-নিষেধ শিথিল হলেও ঈদে যাত্রীদের তেমন সাড়া পাওয়া যায়নি। বর্তমানে পর্যটক না থাকায় বাসশ্রমিকদের দুর্দিন কাটছেই না।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক

কুড়িগ্রামের উলিপুরে নিলুফা ইয়াসমিন (২১) নামে এক গৃ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

রাসিক প্রশাসকের সঙ্গে নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়রের সাক্ষাৎ

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা