জাতীয়

করোনা: কোরবানি কমেছে ৪৩ শতাংশ 

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: গত বছরের তুলনায় বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) এলাকায় এ বছর ৪৩ শতাংশ কম পশু কোরবানি হয়েছে। মূলত করোনার প্রকোপ এই প্রভাব ফেলেছে বলে মনে করেন নগর ভবনের কর্মকর্তারা।

বিসিসির ভেটেরিনারি সার্জন ও প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা ডা. মো. রবিউল ইসলাম জানান, গত বছর প্রায় সাত হাজার পশু কোরবানি হয়েছে নগরীতে। আর এ বছর চার হাজার।

ধারণা করা হচ্ছে, ইচ্ছা থাকলেও মূলত করোনার ভয়ে অনেকেই কোরবানি দেননি। আবার করোনার কারনে অর্থনৈতিক স্থবিরতা দেখা দেওয়ায় কোরবানিদাতার সংখ্যা কমে আসতে পারে।

এ বছর করপোরেশন নির্ধারিত ১৪২টি কোরবানির স্পট থেকে প্রায় ২০০ টন বর্জ্য অপসারণ করেছেন পরিচ্ছন্নতাকর্মীরা। এ কাজে ৯০০ শ্রমিক কাজ করেছেন বলেও জানান ডা. রবিউল ইসলাম।

শনিবার (১ আগস্ট) দুপুর ২টায় নগরীর বগুড়া রোডের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে কোরবানির বর্জ্য অপসারণ শুরু হয়। সিটি করপোরেশনের ৯০০ পরিচ্ছন্নতাকর্মী একযোগে নগরীর ৩০টি ওয়ার্ডের বর্জ্য পরিষ্কার করেন। সিটি করপোরেশনের ২৫টি ট্রাক ও পানির গাড়ি, ৩০০টি ভ্যান ও দুইটি লোডার এ কাজে নিয়োজিত ছিল। পরিচ্ছন্নতাকর্মীরা কোরবানির স্পট পরিষ্কারের পর জীবানুমুক্ত করতে সেখানে পানি দিয়ে ধুয়ে ব্লিচিং পাউডার ছিটিয়ে দেন।

৫৮ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বরিশাল সিটি করপোরেশন। ২০১১ সালের আদমশুমারি অনুসারে তিন লাখের বেশি ছিল জনসংখ্যা। যা বর্তমানে পাঁচ লাখ ছাড়িয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা