জাতীয়

তারেক-মিশুক দুর্ঘটনায় সাজাপ্রাপ্ত বাসচালক জামিরের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি:

চুয়াডাঙ্গা: সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ ও মিশুক মুনির নিহতের ঘটনায় মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বাসচালক জামির হোসেন মারা গেছেন।

আজ শনিবার (১ আগস্ট) ঈদের দিন বেলা ১১টার দিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে শুক্রবার (৩১ জুলাই) হৃদরোগে আক্রান্ত হলে কাশিমপুর কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয় তাকে ।

জামির হোসেন চুয়াডাঙ্গার শহরতলি দৌলতদিয়াড় স্কুলপাড়ার মৃত আব্দুর রহিমের ছেলে। তিনি চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের চালক ছিলেন।

চুয়াডাঙ্গা ডিলাক্সের স্বত্বাধিকারী মজিবুল হক খোকন জানান, যাবজ্জীবন হওয়ার পর থেকেই জামির কাশিমপুর কারাগারে সাজাভোগ করছিলেন। শুক্রবার কারাগারেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। শনিবার সকালে তার একমাত্র জামাতা মোবাইল ফোনে জানান, জামির মৃত্যুবরণ করেছেন। তার মরদেহ নিজ বাড়িতে ফেরত আনার জন্য প্রক্রিয়া চলছে।

২০১১ সালের ১৩ আগস্ট দুপুর সাড়ে ১২টায় দুর্ঘটনাটি ঘটে ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার পুকুরিয়া এলাকায়। তারেক মাসুদদের বহনকারী মাইক্রোবাসের সঙ্গে চুয়াডাঙ্গা ডিলাক্সের পরিবহনের ওই বাসের মুখোমুখি সংঘর্ষে চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও প্রখ্যাত সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন। ওই দিনই ঘিওর থানার এসআই লুৎফর রহমান দুর্ঘটনাজনিত কারণে মৃত্যুর মামলাটি করেন। পরে মামলার তদন্তের দায়িত্ব পান ঘিওর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উল ইসলাম। দুর্ঘটনার পরদিন চালক জামির হোসেনকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে মেহেরপুর জেলার চৌগাছা গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে। একই বছরের ১৭ নভেম্বর জামিনে মুক্ত হন তিনি।

২০১২ সালের ২১ মার্চ মানিকগঞ্জ জেলা দায়রা জজ আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করে পুলিশ। অভিযোগপত্রে বেপরোয়া গতিতে গাড়ি চালানো, সাধারণ জখম, গুরুতর জখম, অবহেলার কারণে মৃত্যু ঘটানো ও মালামাল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ আনা হয়। ২০১২ সালের ১০ অক্টোবর আদালতে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচারকাজ শুরু হয়। ২০১৩ সালের ১৩ জানুয়ারি মামলাটি অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে স্থানান্তরিত হয়।

দুর্ঘটনার প্রায় সাড়ে পাঁচ বছর পর ২০১৭ সালের ২২ ফেব্রুয়ারি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয় জামির হোসেনকে। এরপর থেকে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে সাজাভোগ করছিলেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় পড়ে থাকা বৃদ্ধ হেমায়...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

মেসিদের চমকে দিতে প্রস্তুত কেপ ভার্দে

বিশ্বকাপের নকআউট পর্বে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে আত্...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা