জাতীয়

আজও হচ্ছে কোরবানি

নিজস্ব প্রতিবেদক:

সুষ্টিকর্তার অনুগ্রহ লাভের আশায় দ্বিতীয়দিনের মতো উদযাপন করা হচ্ছে মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল আযহা। রাজধানী ঢাকাসহ দেশের অনেক স্থানে আজ রোববারও (২ আগস্ট) কোরবানি করা হচ্ছে।

ইসলামে ঈদের দিন ও পরের দুইদিনসহ মোট তিনদিন কোরবানি করার নিয়ম রয়েছে। আর সে ধারাবাহিকতায় দ্বিতীয় দিনেও অনেকে পশু কোরবানি দিচ্ছেন। তবে ঈদের দিনের চেয়ে এর সংখ্যা অনেক কম।

রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ঈদের দ্বিতীয় দিন সকালে পশু কোরবানি দিচ্ছেন অনেকে। কেউ কেউ পারিবারিক ঐতিহ্যের কারণে, আবার অনেকে গতকাল শনিবার (১ আগস্ট) কসাই না পাওয়ায় কোরবানি করেননি। তাই আজ কোরবানি দিচ্ছেন।

পুরান ঢাকার হযরত আলী বলেন, আমরা সব সময় ঈদের দ্বিতীয় দিন পশু কোরবানি করি। আজও সেভাবেই করা হচ্ছে। তবে করোনা ভাইরাসের কারণে এবারের ঈদ একেবারেই অন্য রকম। ‘

কসাই সফদর আলী বলেন, ‘প্রতি বছর ঈদে যেভাবে কাজ করি, এবার করোনার কারণে তার চেয়ে একটু সতর্ক হয়ে কাজ করতে হচ্ছে। গতকাল তিনটা গরু জবাই করে মাংস প্রস্তুত করেছি। আজকেও তা করছি।’

সান নিউজ/সালি/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক

কুড়িগ্রামের উলিপুরে নিলুফা ইয়াসমিন (২১) নামে এক গৃ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

রাসিক প্রশাসকের সঙ্গে নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়রের সাক্ষাৎ

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা