জাতীয়

শীতে রাজধানীজুড়ে বৃষ্টি

সান নিউজ ডেস্ক: সারাদেশে কুয়াশার সঙ্গে বয়ে চলেছে শীত। শীতের এই আবহের মধ্যে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালটা রাজধানীবাসীর মধ্যে ধরা দিলো ভিন্নভাবে, বৃষ্টিস্নাত হয়ে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে তুষারঝড়, নিহত বেড়ে ৫০

বৃষ্টির ফলে শীত বেশি অনুভূত না হলেও ব্যাঘাত ঘটিয়েছে স্বাভাবিক কর্ম। সকালে ঘর থেকে বের হওয়া লোকজনকে মাথা গুজতে হয়েছে নিরাপদ আশ্রয়ে। সকাল ৭টার পর বৃষ্টি না থাকলেও ঢাকার আকাশে মেঘের আনাগোনা রয়েছে। বেলা গড়ালেও দেখা মিলছে না রোদের।

বৃষ্টির পরিমাণ যে ভালোই ছিল তার জানান দিয়েছে সড়কের পাশে জমে থাকা পানি। এছাড়া বৃষ্টির পর প্রকৃতিতে কুয়াশার দাপট খানিকটা বেড়ে যায়। সড়কে পথ চলতে কোনো কোনো গাড়িকে হেডলাইট জ্বালাতে দেখা গেছে।

এদিকে, হঠাৎ বৃষ্টিতে ফুটপাতের বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। কুয়াশাঘেরা শীতের সকালে নিম্নআয়ের মানুষের কাছে দুঃখ হয়ে নেমে আসে বৃষ্টি।

বৃষ্টির পূর্বাভাস কয়েকদিন আগে থেকেই দিয়ে আসছিল আবহাওয়া অফিস। সোমবার রাতে আবহাওয়া অধিদপ্তরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা/গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ প্রসঙ্গে আবহাওয়াবিদেরা বলছেন, এই বৃষ্টিতে শীতের অনুভূতি আরও বাড়বে। মাসের শেষের দিকে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। সে সময় দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শীতের তীব্রতা বাড়তে পারে।

আরও পড়ুন: মঙ্গলবার কোথায় কখন লোডশেডিং

এর আগে সোমবার (২৬ ডিসেম্বর) সিলেটে ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে আবহাওয়া অধিদপ্তর। আরও দুইদিন বৃষ্টিপাতের এ ধারা অব্যাহত থাকতে পারে বলেও জানায় সংস্থাটি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা