প্রতীকী ছবি
জাতীয়

আরও ২ কর্মকর্তা অবসরে

সান নিউজ ডেস্ক: বিসিএস পুলিশ ক্যাডারের আরও দুই পুলিশ কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে। তাদের চাকরির মেয়াদ শেষ হওয়ার আগেই অবসরে পাঠানোর বিষয়ে আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আরও পড়ুন: আমার অনেক টাকা চাই

তারা হলেন- ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক মো. আলমগীর আলম ও ঢাকা ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক মো. মাহবুব হাকিম।

সোমবার (৩১ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ শাখা-১ এর সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: বিরল রোগে আক্রান্ত সামান্থা

বলা হয়েছে, বিসিএস পুলিশ ক্যাডারের সদস্য জনাব মো. আলমগীর আলম, বিপি- ৬৬৯১০০৬৯৭৭, অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক, অপরাধ তদন্ত বিভাগ, ঢাকা-কে সরকারি চাকরি আইন ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এ ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

অপর এক প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস পুলিশ ক্যাডারের সদস্য জনাব মো. মাহবুব হাকিম, বিপি- ৬৫৯১০০০০২৪, অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক, ট্যুরিস্ট পুলিশ, ঢাকা-কে সরকারি চাকরি আইন ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এ ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আরও পড়ুন: বদলে গেল অফিসের সময়সূচি

এর আগে চলতি বছরের ১৮ অক্টোবর পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার।

ওই তিন পুলিশ কর্মকর্তা হলেন- পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মীর্জা আবদুল্লাহেল বাকী ও মো. দেলোয়ার হোসেন মিঞা এবং পুলিশ সদরদপ্তরের পুলিশ সুপার (টিআর) মুহম্মদ শহীদুল্লাহ চৌধুরী।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা