দায়িত্ব নিলেন আবদুল্লাহ আল-মামুন
জাতীয়

দায়িত্ব নিলেন আবদুল্লাহ আল-মামুন

সান নিউজ ডেস্ক: বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

আরও পড়ুন: বাংলাদেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকালে পুলিশ সদরদপ্তরে থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।

গত ২২ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে মনোনীত করা হয়েছিল।

আরও পড়ুন: দুর্গোৎসবে সতর্ক সরকার

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিসিএস ৮ম ব্যাচের কর্মকর্তা। তিনি ১৯৬৪ সালের ১২ জানুয়ারি সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আইসক্রিমের মেয়াদ লেখা নেই, মূল্যও নেই, ব্যবসায়ীকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার যোগিনীঘাট এলাকায় উৎপাদনের তারিখ...

রাজাপুরে সাংবাদিককে অপহরণ করে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

ঝালকাঠির রাজাপুরে সাংবাদিক ও সংগঠক মাইনুল হাসান মৃ...

শিবপুরের নারী ইউএনও’র মানবিকতায় মুগ্ধ বৃদ্ধা

নরসিংদীর শিবপুরের ইউএনও ফারজানা ইয়াসমিনের মানবিকতা...

বোঁচাগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

দিনাজপুরের বোঁচাগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্র...

ভিডিও বিতর্ক: গ্রিস থেকে বিতারিত বাংলাদেশের হাসানসহ ৫০ অভিবাসী

বাংলাদেশ ও পাকিস্তানের ৫০ জন অনিয়মিত অভিবাসীকে বিশ...

১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত শিক্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণার মদন উপজেলায় ১২ বছরের এক মাদরাসাছাত্রীকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা