সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস
জাতীয়

সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস

সান নিউজ ডেস্ক: বঙ্গোপসাগরে আগামী ৩ দিনের মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আরও পড়ুন: বাংলাদেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে

লঘুচাপ সৃষ্টি হলে এর প্রভাবে সারাদেশে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

এর আগে চলতি মাসে বঙ্গোপসাগরের দুটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল। এর প্রভাবে সারাদেশে বেশ বৃষ্টিও হয়েছে। তবে এখন রাজশাহী বিভাগ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে বৃষ্টির প্রবণতা খুবই কম।

আরও পড়ুন: কাবুলে আত্মঘাতী হামলায় নিহত ১৯

গত দুদিন ঢাকার আকাশ মেঘলা এবং সঙ্গে বৃষ্টি ছিল। তবে আজ শুক্রবার সকাল থেকেই ঢাকার আকাশে রোদের আধিপত্য। সঙ্গে বাড়ছে গরমও।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, শুক্রবার সকাল ৯টা থেকে শনিবার ৯টা পর্যন্ত চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

আরও পড়ুন: দুর্গোৎসবে সতর্ক সরকার

এসময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান তিনি।

মো. বজলুর রশিদ জানান, আগামী তিনদিনের মধ্যে উত্তর-বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা