ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাবুলে আত্মঘাতী হামলায় নিহত ১৯

সান নিউজ ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিবিসি,ইন্ডিয়া টুডে’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: ইউক্রেনের ৪ অঞ্চল রাশিয়ার হচ্ছে!

দেশটির পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয় সময় শুক্রবার (৩০ সেপ্টেম্বর) কাবুল শহরের পশ্চিমে দাশত-ই বারচি এলাকায় একটি শিক্ষা কেন্দ্রে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

শিক্ষা কেন্দ্রটির কর্তৃপক্ষ বলছে, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার আগে শিক্ষার্থীরা সেখানে অধ্যয়ন করছিল। কাবুলের পুলিশের মুখপাত্র খালিদ জাদরান জানান, হামলায় ১৯ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন।

আফগানিস্তানে সাধারণত শুক্রবার স্কুল বন্ধ থাকে। তিনি বলেন, ওই শিক্ষা প্রতিষ্ঠানে একটি প্রবেশিকা পরীক্ষা চলছিল।

আরও পড়ুন: শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার চেষ্টা

হামলায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হাসপাতালের এক সূত্রে জানা গেছে, হামলায় ২৩ জন নিহত হয়েছেন।

তালেবানের আরেক সূত্রে জানা গেছে, ৩৩ জন নিহত হয়েছেন। হতাহতদের মধ্যে নারীরাও রয়েছেন বলে জানান তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

কালের সাক্ষী: পাঙ্গা রাজবংশের জীর্ণশীর্ণ প্রাসাদ

অযত্নে-অবহেলায় আমাদের দেশের অনেক ঐতিহ্যই নষ্ট হয়ে...

মুন্সীগঞ্জে চাঁদাবাজি-হয়রানি বন্ধসহ ৩ দফা দাবি বাল্কহেড মালিক সমিতির

নৌপথে বাল্কহেড মালিকদের ব্যবসায়িক সমস্যা সমাধান, চ...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

ক্রীড়ার মাধ্যমে তরুণ প্রজন্মের বিকাশের প্রত্যয়ে দাগনভূঞায় জার্সি উন্মোচন

ফেনীর দাগনভূঞা উপজেলার মধ্যম কেরোনিয়া স্পোর্টস অ্য...

মোংলায় নিলামের অপেক্ষায় ৪০০ কোটি টাকার পণ্য, বড় রাজস্ব ঘাটতির শঙ্কা

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা কাস্টমস হা...

ঢাকা-বরিশাল মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ নেতাকর্মীদের অবরোধ

মাদারীপুর জেলার সিমান্তবর্তী চরপ্রসন্নদী, মুকসুদপু...

নওগাঁয় দুটি অবৈধ ইটভাটায় অভিযান ও জরিমানা

নওগাঁর মান্দা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান...

আ’লীগের পদধারী সরকারি স্কুলের প্রধান শিক্ষক  বাচ্চু বেপারী, শিবচরে বিতর্কের ঝড়

মাদারীপুরের শিবচর উপজেলার চরজানাজা ইউনিয়নের ১৭৪ নং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা