সব নারীকে গর্ভপাতের অনুমতি
আন্তর্জাতিক

সব নারীকে গর্ভপাতের অনুমতি

আন্তর্জাতিক ডেস্ক: দেশের সব নারীরই নিরাপদে গর্ভপাত করাতে পারবেন, বৃহস্পতিবার এমনই ঐতিহাসিক রায় দিল ভারতের সুপ্রিম কোর্ট। গর্ভপাতের ক্ষেত্রে বিবাহিত ও অবিবাহিত নারীর মধ্যে করা অসাংবিধানিক বলেও উল্লেখ করেছে দেশটির সর্বোচ্চ আদালত।

আরও পড়ুন: নিষেধাজ্ঞা দেওয়াটা শাস্তি নয়

২০২১ সালে ভারতে গর্ভপাতের নতুন আইন করা হয়। সেখানে বিভিন্ন গ্রুপের কথা বলা হয়। কিন্তু অবিবাহিতদের গর্ভপাত করানোর বিষয়ে কোনো কিছু বলা হয়নি।

আদালত বলেছেন, স্বজ্ঞানে সম্পর্কে থাকা নারীদের গর্ভপাত আইন থেকে বাদ দিলে এটি অসাংবিধানিক হবে।

আরও পড়ুন: লাঠি নিয়ে এলে খবর আছে

অন্যদিকে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে জানানো হয়েছে, এ ক্ষেত্রে ২০২১ সালের ‘মেডিকেল টার্মিনেশন অব প্রেগন্যান্সি ল’ সংশোধনের প্রসঙ্গ উত্থাপন করেন আদালত।

অন্যদিকে, ‘বৈবাহিক ধর্ষণ’ নিয়েও গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছেন সুপ্রিম কোর্ট। গর্ভপাতের ক্ষেত্রে বৈবাহিক ধর্ষণকেও ধর্ষণ বলে মন্তব্য করেন আদালত।

আরও পড়ুন: সীমান্তে কাউকে ঢুকতে দেব না

বিচারপতি চন্দ্রচূড় বলেন, বিবাহিতারাও যৌন হেনস্থা বা ধর্ষণের শিকার হতে পারেন। বিনা সম্মতিতে স্বামীর আচরণে একজন নারী অন্তঃসত্ত্বা হতে পারেন।

প্রসঙ্গত, ভারতে বৈবাহিক ধর্ষণকে আইনি অপরাধ হিসাবে গণ্য করা হয় না। সেই নিরিখে শীর্ষ আদালতের এই পর্যবেক্ষণ উল্লেখযোগ্য। সূত্র: বিবিসি, আনন্দবাজার

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আইসক্রিমের মেয়াদ লেখা নেই, মূল্যও নেই, ব্যবসায়ীকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার যোগিনীঘাট এলাকায় উৎপাদনের তারিখ...

হেমায়েতপুরে ফের শ্রমিক বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

সাভারের হেমায়েতপুরে আবারও শ্রমিক অসন্তোষকে কেন্দ্র...

বরিশালে ভেঙ্গে পড়েছে উদ্ধারকারী জাহাজের ক্রেন

কীর্তনখোলা নদীতে কারিগরি ত্রুটির কারণে বাংলাদেশ অভ...

পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর!

দীর্ঘদিন ধরে চলা নানা আলোচনা ও জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছেন সংগীতশিল্পী ও অভ...

সাবেক আ’লীগ এমপির গোপন বৈঠক, রাতারগুল রিসোর্টে পুলিশের তালা

সাবেক আওয়ামী লীগ সংসদ সদস্য রঞ্জিত চন্দ্র সরকারের...

বার্সেলোনার উদ্বেগের কেন্দ্রবিন্দুতে রাফিনহা!

আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে বর্তমানে সিঙ্গাপুরে পা রেখেছে পাঁচবারের বিশ্বচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা