জাতীয়

কাঁঠালবাগানে যুবককে কুপিয়ে হত্যা

সান নিউজ ডেস্ক: রাজধানীর কাঁঠালবাগান মসজিদ গলিতে শিপন মিয়া (১৫) নামে এক কিশোরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বাধীন নামের আরেক কিশোরকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫১

কলাবাগান থানা পুলিশ জানায়, শিপন ফ্রিজ মেরামতের কাজ শিখছিল। সে কাঁঠালবাগান স্টাফ কোয়ার্টারে পরিবারের সঙ্গে থাকত। কাঁঠালবাগানে তার বাবার মুরগির দোকান আছে।

শিপনের বাবা মজিবুর মিয়া বলেন, রাত ১০টার দিকে শিপনকে স্বাধীন নামের স্থানীয় এক কিশোরের সঙ্গে ঘোরাঘুরি করতে দেখেন তিনি। রাত ১০টার পর তার কাছে খবর আসে শিপনকে কুপিয়েছে স্বাধীন। রক্তাক্ত অবস্থায় শিপনকে উদ্ধার করে রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিক‌্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান তিনি।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, শিপনকে আনার পরপরই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিপনের বাবার দাবি, হামলাকারী স্বাধীন ও তার সহযোগীরা মাদকাসক্ত ও ছিনতাইয়ে জড়িত। অপরাধ সংঘটনে রাজি করাতে না পেরে হয়তো শিপনকে কুপিয়ে হত্যা করেছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

ট্রাম্পকে আইআরজিসির কড়া জবাব

পারমাণবিক অস্ত্র ও ইরানের জব্দ করা অর্থ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা